Ruth 1:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাদেরকে বললো, আমাকে নয়মী (মনোরমা) বলো না, বরং মারা (তিক্তা) বলে ডাক, কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নয়মী তাদের বলল, “আমাকে নয়মী বোলো না। আমাকে মারা বলে ডাকো। কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবনে অনেক সমস্যা নিয়ে এসেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাহাদিগকে কহিল, আমাকে নয়মী [মনোরমা] বলিও না; বরং মারা [তিক্তা] বলিয়া ডাক, কেননা সর্ব্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহাদিগকে কহিল, আমাকে নয়মী [মনোরমা] বলিও না, বরং মারা [তিক্তা] বলিয়া ডাক, কেননা সর্বশক্তিমান আমার প্রতি অতিশয় তিক্ত ব্যবহার করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নয়মী বলল, “আমাকে নয়মী (যার মানে ‘হাসি-খুশী’) বলে আর ডেকো না, বরং মারা (যার মানে ‘তেতো’) বলে ডাক, কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবনকে তেতো করে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নয়মী বলল, “আমাকে নয়মী (যার মানে ‘হাস্তিখুশী’) বলে আর ডেকো না, বরং মারা (যার মানে ‘তেতো’) বলে ডাক, কারণ সর্বশক্তিমান আল্লাহ্‌ আমার জীবনকে তেতো করে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নয়মী বললেন, আমাকে আর নয়মী বলো না, আমাকে মারা বলে ডাক কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবন তিক্ত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নয়মী তাদের বলল, “তোমরা আমাকে নয়মী বলে ডেকো না| আমাকে তোমরা মারা বলেই ডাকো| এই নামেই তোমরা আমাকে ডাকবে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবন দুঃখে ভরে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাদেরকে বলল, “আমাকে নয়মী [মনোরমা] বল না, বরং মারা [তিক্তা] বলে ডাক, কারণ সর্বশক্তিমান আমার প্রতি খুব তিক্ত ব্যবহার করেছেন।