Ruth 1:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি পরিপূর্ণ হয়ে যাত্রা করেছিলাম, এখন মাবুদ আমাকে শূন্য করে ফিরিয়ে আনলেন। তোমরা কেন আমাকে নয়মী বলে ডাকছ? মাবুদ তো আমার বিপক্ষে প্রমাণ দিয়েছেন, সর্বশক্তিমান আমাকে কষ্টে ফেলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পরিপূর্ণা হয়ে মোয়াবে গিয়েছিলাম, কিন্তু সদাপ্রভু আমাকে শূন্য করে ফিরিয়ে নিয়ে এসেছেন। কেন আমাকে নয়মী বলছ? সদাপ্রভু আমার বিরুদ্ধে কথা বলেছেন। সর্বশক্তিমান আমাকে দুঃখভোগ করতে অনুমতি দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি পরিপূর্ণা হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্যা করিয়া ফিরাইয়া আনিলেন। তোমরা কেন আমাকে নয়মী বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু ত আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন, সর্ব্বশক্তিমান আমাকে নিগ্রহ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি পরিপূর্ণ হইয়া যাত্রা করিয়াছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্য করিয়া ফিরাইয়া আনিলেন। তোমরা কেন আমাকে নয়মী বলিয়া ডাকিতেছ? সদাপ্রভু ত আমার বিপক্ষে প্রমাণ দিয়াছেন, সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ভরা হাতে গিয়েছিলাম কিন্তু সদাপ্রভু আমাকে খালি হাতে ফিরিয়ে এনেছেন। সদাপ্রভু যখন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন এবং সর্বশক্তিমান ঈশ্বর যখন আমাকে কষ্টে ফেলেছেন তখন তোমরা আমাকে কেন আর নয়মী বলে ডাকছ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ভরা হাতে গিয়েছিলাম কিন্তু মাবুদ আমাকে খালি হাতে ফিরিয়ে এনেছেন। মাবুদ যখন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন এবং সর্বশক্তিমান আল্লাহ্ যখন আমাকে কষ্টে ফেলেছেন তখন তোমরা আমাকে কেন আর নয়মী বলে ডাকছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি এদেশ ছেড়ে যাই তখন আমার প্রাচুর্য ছিল কিন্তু প্রভু পরমেশ্বর আমাকে নিঃস্ব করে ফিরিয়ে এনেছেন। কেন আমাকে নয়মী বলছ যখন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর আমাকে নিপীড়িত করেছেন আর আমাকে বিপর্যয়ের মধ্যে ফেলেছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন চলে গিয়েছিলাম তখন যা চেয়েছি সবই পেয়েছিলাম| কিন্তু আজ প্রভু আমার জন্যে নিজের দেশ ছাড়া আর কিছুই দেন নি| প্রভু আমায় শুধু দুঃখই দিয়েছেন| তাই কেন তোমরা আমাকে ‘সুখী’ বলে ডাকবে? সর্বশক্তিমান ঈশ্বর আমায় অশেষ কষ্ট দিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি পরিপূর্ণা হয়ে যাত্রা করেছিলাম, এখন সদাপ্রভু আমাকে শূন্যা করে ফিরিয়ে আনলেন। তোমরা কেন আমাকে নয়মী বলে ডাকছ? সদাপ্রভু তো আমার বিপক্ষে প্রমাণ দিয়েছেন, সর্বশক্তিমান আমাকে নিগ্রহ করেছেন।”