Ruth 1:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে নয়মী ফিরে এল, তার সঙ্গে তার পুত্রবধূ মোয়াবীয়া রূত মোয়াব দেশ থেকে এল; যব কাটা আরম্ভ হলেই তারা বেথেলহেমে উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই নয়মী তার বউমা মোয়াবীয় রূতের সঙ্গে মোয়াব দেশ থেকে বেথলেহেমে ফিরে এল। যব কাটা শুরু হওয়ার সময় তারা বেথলেহেমে এসে পৌঁছাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে নয়মী ফিরিয়া আসিল, তাহার সঙ্গে তাহার পুত্রবধূ মোয়াবীয়া রূৎ মোয়াব দেশ হইতে আসিল; যব কাটা আরম্ভ হইলেই তাহারা বৈৎলেহমে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে নয়মী ফিরিয়া আসিল, তাহার সঙ্গে তাহার পুত্রবধূ মোয়াবীয়া রূৎ মোয়াব দেশ হইতে আসিল; যব কাটা আরম্ভ হইলেই তাহারা বৈৎলেহমে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে নয়মী তার ছেলের বৌ মোয়াবীয় রূতকে সংগে নিয়ে মোয়াব দেশ থেকে ফিরে আসল। যব কাটবার সময় শুরু হতেই তারা বৈৎলেহমে এসে পৌঁছেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে নয়মী তার ছেলের স্ত্রী মোয়াবীয় রূতকে সংগে নিয়ে মোয়াব দেশ থেকে ফিরে আসল। যব কাটবার সময় শুরু হতেই তারা বেথেলহেমে এসে পৌঁছেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে নয়মী তাঁর মোয়াবী পুত্রবধূ রূথকে সঙ্গে নিয়ে মোয়াব থেকে ফিরে এলেন। তাঁরা যখন বেথলেহেমে পৌঁছালেন তখন সেখানে চলছিল যব কাটার মরশুম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে নয়মী ও তার মোয়াবীয়া পুত্রবধূ রূৎ‌ পাহাড়ি দেশ মোয়াব থেকে ফিরে এল| এই দুজন নারী যখন বৈৎ‌লেহমে এল তখন সেখানে বার্লি শস্য তোলার পালা শুরু হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে নয়মী ফিরে আসল, তার সঙ্গে তার ছেলের স্ত্রী মোয়াবীয়া রূত মোয়াব দেশ থেকে আসল; যব কাটা আরম্ভ হলেই তারা বৈৎলেহমে উপস্থিত হল।