Ruth 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই দু’জনে দুই মোয়াবীয়া কন্যাকে বিয়ে করলো। একজনের নাম অর্পা, আর এক জনের রূত। আর তারা অনুমান দশ বছর কাল সেই স্থানে বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নয়মীর দুই ছেলে মোয়াবের মেয়েদের বিয়ে করল। সেই দুই মোয়াবীয় মহিলার নাম ছিল অর্পা ও রূত। মোয়াব দেশে এরা দশ বছর থাকার পর,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই দুই জনে দুই মোয়াবীয়া কন্যাকে বিবাহ করিল। এক জনের নাম অর্পা, আর এক জনের নাম রূৎ। আর তাহারা অনুমান দশ বৎসর কাল সেই স্থানে বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই দুই জনে দুই মোয়াবীয়া কন্যাকে বিবাহ করিল। একজনের নাম অর্পা, আর একজনের নাম রূৎ। আর তাহারা অনুমান দশ বৎসর কাল সেই স্থানে বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নয়মীর ছেলেরা মোয়াব দেশের মেয়ে বিয়ে করল। সেই মেয়েদের একজনের নাম ছিল অর্পা ও অন্যজনের নাম রূত। মহলোন ও কিলিয়োন মোয়াব দেশে দশ বছর বাস করবার পর মারা গেল। দুই ছেলে ও স্বামীকে হারিয়ে নয়মী একাই রয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নয়মীর ছেলেরা মোয়াব দেশের মেয়ে বিয়ে করল। সেই মেয়েদের একজনের নাম ছিল অর্পা ও অন্যজনের নাম রূত। মহলোন ও কিলিয়োন মোয়াব দেশে দশ বছর বাস করবার পর মারা গেল। দুই ছেলে ও স্বামীকে হারিয়ে নয়মী একাই রয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ছেলে দুটি অর্পা এবং রূথ নামে দুই মোয়াবী কন্যাকে বিবাহ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উভয় পুত্ররই মোয়াব দেশের কন্যাদের সঙ্গে বিয়ে হয়েছিল| একজনের স্ত্রীর নাম অর্পা, আরেকজনের নাম রূৎ| তারা দশ বছর মোয়াবে বাস করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই দুইজনে দুই মোয়াবীয়া মেয়েকে বিয়ে করল। এক জনের নাম অর্পা আরেকজনের নাম রূত। আর তারা অনুমান দশ বছর ধরে সেই জায়গায় বাস করল।