Ruth 1:5 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মহলোন ও কিলিয়োন এই দু’জনও ইন্তেকাল করলো, তাতে নয়মী পতিহীন ও উভয় পুত্রবিহীন হয়ে একাই রয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নয়মীর দুই ছেলে মহলোন ও কিলিয়োনও মারা গেল। তাই নয়মী স্বামী ও দুই ছেলে হারিয়ে একা হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মহলোন ও কিলিয়োন এই দুই জনও মরিয়া গেল, তাহাতে নয়মী পতিহীনা ও উভয়পুত্রবিহীনা হইয়া অবশিষ্টা রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মহলোন ও কিলিয়োন এই দুই জনও মরিয়া গেল, তাহাতে নয়মী পতিহীনা ও উভয়পুত্রবিহীনা হইয়া অবশিষ্ট রহিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায় দশ বৎসর পরে মহলোন এবং কিলীয়োনও মারা গেল। নয়মী স্বামীপুত্র হারিয়ে একা হয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহলোন এবং কিলিয়োন মারা গেল| স্বামী আর পুত্রদের হারিয়ে নয়মী একাই পড়ে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মহলোন ও কিলিয়োন এই দুই জনই মরে গেল, তাতে নয়মী স্বামীহীন ও পুত্রহীন হয়ে অবশিষ্টা থাকল।