Ruth 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে ও তার দুই পুত্রবধূ তাদের বাসস্থান থেকে বের হল এবং এহুদা দেশে ফিরে যাবার জন্য পথে চলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই নয়মী তার দুই পুত্রবধূকে নিয়ে যিহূদা দেশের রাস্তার দিকে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ও তাহার দুই পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল, এবং যিহূদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ও তাহার দুই পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল, এবং যিহূদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যেখানে থাকত সেখান থেকে দুই ছেলের বৌকে নিয়ে সে বের হল এবং যিহূদা দেশে ফিরে যাবার পথ ধরে চলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যেখানে থাকত সেখান থেকে দুই ছেলের স্ত্রীকে নিয়ে সে বের হল এবং এহুদা দেশে ফিরে যাবার পথ ধরে চলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তিনি তাঁর পুত্রবধূকে নিয়ে মোয়াব ত্যাগ করে স্বদেশে ফেরার জন্য প্রস্তুত হলেন। তাঁরা রওনা হলেন যিহুদীয়া অভিমুখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সে দেশ ছেড়ে পায়ে হেঁটে যিহূদায় ফিরে আসার জন্য রওনা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে ও তার দুই ছেলের স্ত্রী নিজের বাসস্থান থেকে বের হল এবং যিহূদা দেশে ফিরে যাবার জন্য পথে চলতে লাগল।