Ruth 1:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন নয়মী দুই পুত্রবধূকে বললো, তোমরা তোমাদের মায়ের বাড়িতে ফিরে যাও; মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেমন রহম করেছ, মাবুদ তোমাদের প্রতি তেমনি রহম করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু নয়মী তার দুই পুত্রবধূকে বলল, “তোমরা যে যার মায়ের বাড়িতে ফিরে যাও। সদাপ্রভু তোমাদের দয়া দেখান, যেমন তোমরা যারা মারা গেছে তাদের উপর ও আমার উপর দয়া দেখিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন নয়মী দুই পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটীতে ফিরিয়া যাও; মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন নয়মী দুই পুত্রবধূকে কহিল, তোমরা আপন আপন মাতার বাটীতে ফিরিয়া যাও; মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে নয়মী তার দুই ছেলের বৌকে বলল, “তোমরা নিজের নিজের মায়ের ঘরে ফিরে যাও। তোমরা যেমন তোমাদের মৃত স্বামী এবং আমার প্রতি বিশ্বস্ত ছিলে তেমনি সদাপ্রভুও যেন তোমাদের প্রতি বিশ্বস্ত থাকেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে নয়মী তার দুই ছেলের স্ত্রীকে বলল, “তোমরা নিজের নিজের মায়ের ঘরে ফিরে যাও। তোমরা যেমন তোমাদের মৃত স্বামী এবং আমার প্রতি বিশ্বস্ত ছিলে তেমনি মাবুদও যেন তোমাদের প্রতি বিশ্বস্ত থাকেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পথে তিনি তাঁর পুত্রবধূদের বললেন, তোমরা বরং বাড়ীতে তোমাদের মায়ের কাছে ফিরে যাও। তোমরা যেমন আমার সঙ্গে এবং পরিবারের যারা গত হয়েছেন তাঁদের সঙ্গে মধুর ব্যবহার করেছ তেমনি প্রভু পরমেশ্বর তোমাদের প্রতি সদয় হোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নয়মী তার পুত্রবধূদের বলল, “তোমরা দুজনেই দেশে মায়ের কাছে চলে যাও| আমার সঙ্গে আর আমার পুত্রদের সঙ্গে তোমরা খুবই ভাল ব্যবহার করে এসেছো| তাই আমি প্রভুর কাছে প্রার্থনা করি তিনিও যেন তোমাদের প্রতি সদয় হন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন নয়মী দুই ছেলের স্ত্রীদেরকে বলল, “তোমরা নিজের নিজের মায়ের বাড়িতে ফিরে যাও; মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেমন দয়া করেছ, সদাপ্রভু তোমাদের প্রতি সেরকম দয়া করুন।