Ruth 1:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা উভয়ে যেন স্বামীর বাড়িতে বিশ্রাম পাও, মাবুদ তোমাদেরকে এই বর দিন। পরে সে তাদেরকে চুম্বন করলো; তাতে তারা চিৎকার করে কান্নাকাটি করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তোমাদের দুজনকে নিজের নিজের স্বামীর ঘর পেতে সাহায্য করুন!” তারপর সে তাদের চুমু খেল আর তারা জোরে জোরে কাঁদতে লাগল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা উভয়ে যেন স্বামীর বাটীতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদিগকে এই বর দিউন। পরে সে তাহাদিগকে চুম্বন করিল; তাহাতে তাহারা উচ্চৈঃস্বরে রোদন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা উভয়ে যেন স্বামীর বাটীতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদিগকে এই বর দিউন। পরে সে তাহাদিগকে চুম্বন করিল; তাহাতে তাহারা উচ্চৈঃস্বরে রোদন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করুন যেন তোমরা দু’জনেই আবার শান্তিতে স্বামীর ঘর করতে পার।” এই কথা বলে সে তাদের চুম্বন করল আর তারা জোরে জোরে কাঁদতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তোমাদের দোয়া করুন যেন তোমরা দু’জনেই আবার শান্তিতে স্বামীর ঘর করতে পার।” এই কথা বলে সে তাদের চুম্বন করল আর তারা জোরে জোরে কাঁদতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ইচ্ছায় তোমরা আবার বিয়ে করে নতুনভাবে সংসার পাত। নয়মী তাদের বিদায় চুম্বন দিলেন। পুত্রবধূরা কাঁদতে কাঁদতে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আরও প্রার্থনা করি, তিনি যেন তোমাদের স্বামী আর সুন্দর একটি সুখের ঘরের ব্যবস্থা করে দেন|” এই বলে নয়মী তাদের চুম্বন করলো| তারা কাঁদতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা উভয়ে যেন স্বামীর বাড়িতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদেরকে এই বর দিন।” পরে সে তাদেরকে চুম্বন করল; তাতে তারা উচ্চঃস্বরে কাঁদল।