Ruth 2:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নয়মীর স্বামী ইলীমেলকের গোষ্ঠীর এক জন সম্মানিত ধনবান জ্ঞাতি ছিলেন; তাঁর নাম বোয়স।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নয়মীর স্বামী ইলীমেলকের পরিবারের একজন সম্ভ্রান্ত লোক ছিলেন, যাঁর নাম বোয়স।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নয়মীর স্বামী ইলীমেলকের গোষ্ঠীর এক জন ভদ্র ধনবান জ্ঞাতি ছিলেন; তাঁহার নাম বোয়স।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নয়মীর স্বামী ইলীমেলকের গোষ্ঠীর একজন ভদ্র ধনবান জ্ঞাতি ছিলেন; তাঁহার নাম বোয়স।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বামীর দিক থেকে নয়মীর একজন সম্মানিত ধনী আত্মীয় ছিলেন। তিনি ইলীমেলকের বংশের লোক। তাঁর নাম ছিল বোয়স।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্বামীর দিক থেকে নয়মীর একজন সম্মানিত ধনী আত্মীয় ছিলেন। তিনি ইলীমেলকের বংশের লোক। তাঁর নাম ছিল বোয়স।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেথলেহেমে বোয়স নামে একজন ধনী আর প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন নয়মীর আত্মীয়। নয়মীর স্বামী ইলীমেলকের দিক থেকে ছিল এই আত্মীয়তা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বৈৎলেহমে একজন ধনী বাস করত| তার নাম বোয়স| ইলীমেলক পরিবারের অন্তর্গত নয়মীর ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের মধ্যে বোয়স ছিল একজন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নয়মীর স্বামী ইলীমেলকের গোষ্ঠীর এক জন ভদ্র ধনী লোক ছিলেন; তাঁর নাম বোয়স।