Ruth 2:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে ভূমিতে উবুড় হয়ে তাঁকে সালাম করে বললো, আমি বিদেশিনী, আপনি আমার তত্ত্ব নিচ্ছেন, আপনার দৃষ্টিতে এই অনুগ্রহ আমি কিসে লাভ করলাম?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বোয়সের সব কথা শোনার পর রূত মাটিতে উবুড় হয়ে প্রণাম করল। সে জিজ্ঞাসা করল, “কেন আমি আপনার চোখে এত দয়া পেয়েছি? কেনই বা আপনি আমার এত যত্ন নিচ্ছেন? আমি তো অন্য দেশের লোক, আপনার কাছে বিদেশিনী।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে উবুড় হইয়া ভূমিতে প্রণিপাত করিয়া তাঁহাকে কহিল, আমি বিদেশিনী, আপনি আমার তত্ত্ব লইতেছেন, আপনার দৃষ্টিতে এ অনুগ্রহ আমি কিসে পাইলাম?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে উবুড় হইয়া ভূমিতে প্রণিপাত করিয়া তাঁহাকে কহিল, আমি বিদেশিনী, আপনি আমার তত্ত্ব লইতেছেন, আপনার দৃষ্টিতে এই অনুগ্রহ আমি কিসে পাইলাম?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে রূত মাটিতে মাথা ঠেকিয়ে তাঁকে প্রণাম করে বলল, “আপনি দয়া করে আমার প্রতি এত মনোযোগ দিচ্ছেন, এটা কেমন করে হল? আমি তো একজন বিদেশিনী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে রূত মাটিতে উবুড় হয়ে তাঁকে সালাম করে বলল, “আপনি দয়া করে আমার প্রতি এত মনোযোগ দিচ্ছেন, এটা কেমন করে হল? আমি তো একজন বিদেশিনী।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রূথ বোয়সকে প্রণাম করে বলল, আমার জন্য এত চিন্তা করবেন না। আমার মত এক বিদেশিনী নারীর প্রতি এত দয়া করছেন কেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূৎ মাথা নীচু করে শ্রদ্ধা জানাল| সে বোয়সকে বলল, “আমার মতো একজন সামান্য মেয়েকেও আপনি লক্ষ্য করেছেন, এতে আমি খুবই অবাক হয়ে গেছি! যদিও আমি একজন অপরিচিত কিন্তু তবুও আপনি আমার প্রতি কত সদয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সে উপুর হয়ে মাটিতে নত হয়ে তাঁকে বলল, “আমি তো বিদেশিনী, তবুও আপনি আমার বিষয় জানতে চাইছেন, আপনার দৃষ্টিতে এ অনুগ্রহ আমি কিসের জন্য পেলাম?”