Ruth 2:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বললো, হে আমার মালিক, আপনার দৃষ্টিতে যেন আমি অনুগ্রহ লাভ করি; আপনি আমাকে সান্ত্বনা দিলেন এবং আপনার এই বাঁদীর কাছে সান্ত্বনাসূচক কথা বললেন, আমি তো আপনার এক জন বাঁদীর তুল্যও নই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রূত বোয়সকে বলল, “হে আমার প্রভু, এখন আমি যেমন আপনার কাছে দয়া পেয়েছি, তেমনি দয়া যেন এর পরেও পেতে পারি। আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন এবং আপনার এই দাসীর সঙ্গে দয়ালু ভাব দেখিয়েছেন—যদিও আমি আপনার যত দাসী আছে তাদের একজনেরও যোগ্য নই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কহিল, হে আমার প্রভু, আপনার দৃষ্টিতে যেন আমি অনুগ্রহ প্রাপ্ত হই; আপনি আমাকে সান্ত্বনা করিলেন, এবং আপনার এই দাসীর কাছে চিত্তপ্রবোধক কথা কহিলেন; আমি ত আপনার একটী দাসীর তুল্যাও নহি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে কহিল, হে আমার প্রভু, আপনার দৃষ্টিতে যেন আমি অনুগ্রহ প্রাপ্ত হই; আপনি আমাকে সান্ত্বনা করিলেন, এবং আপনার এই দাসীর কাছে চিত্তপ্রবোধক কথা কহিলেন; আমি ত আপনার একজন দাসীর তুল্যও নহি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রূত বলল, “হে আমার প্রভু, আপনি যেন আমাকে দয়ার চোখে দেখেন। আপনার এই দাসীর কাছে উৎসাহের কথা বলে আপনি আমাকে সান্ত্বনা দিলেন, যদিও আপনার এই সব কাজের মেয়েদের কারও সংগে দাঁড়াবার যোগ্যতাও আমার নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন রূত বলল, “হে আমার প্রভু, আপনি যেন আমাকে দয়ার চোখে দেখেন। আপনার এই বাঁদীর কাছে উৎসাহের কথা বলে আপনি আমাকে সান্ত্বনা দিলেন, যদিও আপনার এই সব কাজের মেয়েদের কারও সংগে দাঁড়াবার যোগ্যতাও আমার নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রূথ বলল, মহাশয়, আমার প্রতি আপনার অশেষ দয়া। যদিও আমি আপনার দাসদের কারুর সমান নই তবুও আপনি আমার প্রতি কোমল ব্যবহার করেছেন। এতে আমি আশ্বস্ত হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূৎ‌ বলল, “আপনি আমাকে খুবই দয়া করেছেন| আমি তো একজন দাসী মাত্র, তাও আপনার দাসীদের মধ্যে কারও সমান নই| তবুও আপনি কত দরদের কথা বলেছেন, আমায় সান্ত্বনা দিয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বলল, “হে আমার প্রভু, আপনার দৃষ্টিতে যেন আমি অনুগ্রহ পাই; আপনি আমাকে সান্ত্বনা করলেন এবং আপনার এই দাসীর কাছে মঙ্গলকাঙ্খী কথা বললেন; আমি তো আপনার একটি দাসীর মতোও নই।”