Ruth 2:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ভোজন সময়ে বোয়স তাকে বললেন, তুমি এই স্থানে এসে রুটি ভোজন কর এবং তোমার রুটিখণ্ড সিরকায় ডুবিয়ে নাও। তখন সে শস্য কর্তনকারীদের পাশে বসলে তারা তাকে ভাজা শস্য দিল; তাতে সে ভোজন করে তৃপ্ত হল এবং কিছু অবশিষ্ট রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুপুরবেলায় খাবার সময় বোয়স রূতকে ডেকে বললেন, “এখানে উঠে এসো, কিছু রুটি নিয়ে সিরকায় ডুবিয়ে নাও।” যখন সে শস্যচ্ছেদকদের কাছে গিয়ে বসল, তখন বোয়স তাকে কিছুটা ভাজা শস্য দিলেন। মনের ইচ্ছামতো পেট পুরে সে খেল এবং কিছু রেখে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ভোজন সময়ে বোয়স তাহাকে কহিলেন, তুমি এই স্থানে আসিয়া রুটী ভোজন কর, এবং তোমার রুটীখণ্ড সিরকায় ডুবাইয়া লও। তখন সে ছেদকদের পার্শ্বে বসিলে তাহারা তাহাকে ভাজা শস্য দিল; তাহাতে সে ভোজন করিয়া তৃপ্ত হইল, এবং কিছু অবশিষ্ট রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ভোজন সময়ে বোয়স তাহাকে কহিলেন, তুমি এই স্থানে আসিয়া রুটি ভোজন কর, এবং তোমার রুটিখণ্ড সিরকায় ডুবাইয়া লও। তখন সে ছেদকদের পার্শ্বে বসিলে তাহারা তাহাকে ভাজা শস্য দিল; তাহাতে সে ভোজন করিয়া তৃপ্ত হইল, এবং কিছু অবশিষ্ট রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাবার সময় হলে বোয়স তাকে বললেন, “তুমি এখানে এসে এখান থেকে রুটি নিয়ে সিরকায় ডুবিয়ে খাও।” যারা ফসল কাটছিল রূত তাদের কাছে গিয়ে বসলে পর বোয়স হাত বাড়িয়ে তাকে কিছু ভাজা শস্য দিলেন। সে পেট ভরে খাবার পরেও কিছু বাকী রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাবার সময় হলে বোয়স তাকে বললেন, “তুমি এখানে এসে এখান থেকে রুটি নিয়ে সিরকায় ডুবিয়ে খাও।” যারা ফসল কাটছিল রূত তাদের কাছে গিয়ে বসলে পর বোয়স হাত বাড়িয়ে তাকে কিছু ভাজা শস্য দিলেন। সে পেট ভরে খাবার পরেও কিছু বাকী রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খাবার সময় হলে বোয়স রূথকে বললেন, এস, একটু রুটি নাও, চাটনি দিয়ে খাও। বোয়স তাকে কিছু রুটি দিলেন। রূথ মজুরদের সঙ্গে বসে পরম তৃপ্তিতে রুটি খেল আর তার থেকে কিছু খাবার বাঁচিয়ে রাখল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুপুরের খাওয়ার সময় বোয়স রূতকে বলল, “এদিকে এসো! আমাদের রুটি থেকে তুমিও কয়েকটা খাও| সিরকায়় তোমার রুটি ডুবিয়ে নাও|” রূৎ চাষীদের পাশে বসে গেল| বোয়স তাকে সেঁকা শস্য দিল| রূৎ পেট ভরে খেল| কিছু খাবার পড়ে রইলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ভোজন দিনের বোয়স তাকে বললেন, “তুমি এই জায়গায় এসে রুটি খাও এবং তোমার রুটির খন্ড সিরকায় ডুবিয়ে নাও।” তখন সে ছেদককের পাশে বসলে তারা তাকে ভাজা শস্য দিল; তাতে সে খেয়ে তৃপ্ত হল এবং কিছু রেখে দিল।