Ruth 2:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে কুড়াতে উঠলে বোয়স তাঁর ভৃত্যদেরকে হুকুম করলেন, ওকে আঁটির মধ্যেও কুড়াতে দাও এবং ওকে তিরস্কার করো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সে আবার শস্য কুড়াতে উঠল, তখন বোয়স তার দাসদের আদেশ দিয়ে বললেন, “বরং একে তোমাদের আঁটির মধ্যে থেকে কুড়াতে দিয়ো, তার বিরুদ্ধে কিছু কথা বলবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে কুড়াইতে উঠিলে বোয়স আপন চাকরদিগকে আজ্ঞা করিলেন, উহাকে আটির মধ্যেও কুড়াইতে দেও, এবং উহাকে তিরস্কার করিও না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে কুড়াইতে উঠিলে বোয়স আপন চাকরদিগকে আজ্ঞা করিলেন, উহাকে আটির মধ্যেও কুড়াইতে দেও, এবং উহাকে তিরস্কার করিও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে যখন শীষ কুড়াতে উঠল তখন বোয়স তাঁর লোকদের বলে দিলেন, “যদি সে আঁটিগুলোর মাঝখান থেকেও কুড়িয়ে নেয় তবুও তাকে তোমরা গালাগালি দেবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে যখন শীষ কুড়াতে উঠল তখন বোয়স তাঁর লোকদের বলে দিলেন, “যদি সে আঁটিগুলোর মাঝখান থেকেও কুড়িয়ে নেয় তবুও তাকে তোমরা গালাগালি দেবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আবার সে শীষ কুড়াতে চলে গেল। সে চলে গেলে বোয়স তাঁর ভৃত্যদের আদেশ দিয়ে বললেন, যেখানে শস্য আঁটি বেঁধে রাখা আছে সেখানেও ওকে শীষ কুড়াতে দিও, বারণ করো না বা কিছু বলো না। তাছাড়া আঁটি থেকে তার জন্য কিছু শীষ বার করে রেখ, সে কুড়িয়ে নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খাবার পর রূৎ আবার কাজে মেতে উঠলো| বোয়স ভৃত্যদের বলল, “শস্যের গাদার পাশ থেকেও রূতকে দানা কুড়িয়ে নিতে দিও| ওকে বাধা দিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে কুড়াতে উঠলে বোয়স নিজের চাকরদেরকে আজ্ঞা করলেন, “ওকে আঁটির মধ্যেও কুড়াতে দাও এবং ওকে তিরস্কার করও না;