Ruth 2:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেতে শস্য কুড়াল; পরে সে তার কুড়ানো শস্য মাড়াই করলে প্রায় এক ঐফা যব হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই রূত সন্ধ্যা পর্যন্ত বোয়সের জমিতে শিষ কুড়ালো। পরে সে কুড়ানো যব ঝাড়াই করলে তার পরিমাণ প্রায় এক ঐফা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে সন্ধ্যা পর্য্যন্ত সেই ক্ষেত্রে কুড়াইল; পরে সে আপনার কুড়ান শস্য মাড়িলে প্রায় এক ঐফা যব হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেত্রে কুড়াইল; পরে সে আপনার কুড়ান শস্য মাড়িলে প্রায় এক ঐফা যব হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রূত সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেতে শীষ কুড়াল। যে যব সে কুড়িয়েছিল তা ঝেড়ে মাপলে পর তার ওজন হল প্রায় আঠারো কেজি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রূত সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেতে শীষ কুড়াল। যে যব সে কুড়িয়েছিল তা ঝেড়ে মাপলে পর তার ওজন হল প্রায় আঠারো কেজি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রূথ সন্ধ্যা পর্যন্ত যবের শীষ কুড়াতে লাগল। শস্য ঝাড়াই করার পর সে দেখল যে প্রায় এক এফা যব সংগ্রহ হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সন্ধ্যে পর্যন্ত রূৎ‌ মাঠে কাজকর্ম করত| কাজের পর ভুষি থেকে শস্যদানা বেছে আলাদা করে রাখত| সে প্রায় ১/২ বুশেল বার্লি পেত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে সন্ধ্যা পর্যন্ত সেই ক্ষেত্রে কুড়াল; পরে সে নিজের কুড়ান শস্য মাড়াই করলে প্রায় এক ঐ ফা যব হল।