Ruth 2:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তার শাশুড়ী তাকে বললো, তুমি আজ কোথায় কুড়িয়েছ? কোথায় কাজ করেছ? যে ব্যক্তি তোমার তত্ত্ব নিয়েছেন, আল্লাহ্‌ তাঁকে দোয়া করুন। তখন সে কার কাছে কাজ করেছিল, তা শাশুড়ীকে জানিয়ে বললো, যে ব্যক্তির কাছে আজ কাজ করেছি, তাঁর নাম বোয়স।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করল, “তুমি আজ কোথায় শিষ কুড়াতে গিয়েছিলে? আজ তুমি কোথায় কাজ করলে? যিনি তোমার উপর দয়া দেখিয়েছেন তাঁর মঙ্গল হোক!” তাই সে তার শাশুড়িকে বলল, “আমি আজ যার জমিতে কাজ করেছি সেই ব্যক্তির নাম বোয়স।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহার শাশুড়ী তাহাকে কহিল, তুমি অদ্য কোথায় কুড়াইয়াছ? কোথায় কর্ম্ম করিয়াছ? যে ব্যক্তি তোমার তত্ত্ব লইয়াছেন, তিনি ধন্য হউন। তখন সে কাহার নিকটে কর্ম্ম করিয়াছিল, তাহা শাশুড়ীকে জানাইয়া কহিল, যে ব্যক্তির নিকটে অদ্য কর্ম্ম করিয়াছি, তাঁহার নাম বোয়স।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহার শাশুড়ী তাহাকে কহিল, তুমি অদ্য কোথায় কুড়াইয়াছ? কোথায় কর্ম করিয়াছ? যে ব্যক্তি তোমার তত্ত্ব লইয়াছেন, তিনি ধন্য হউন। তখন সে কাহার নিকটে কর্ম করিয়াছিল, তাহা শাশুড়ীকে জানাইয়া কহিল, যে ব্যক্তির নিকটে অদ্য কর্ম করিয়াছি, তাঁহার নাম বোয়স।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার শাশুড়ী তাকে জিজ্ঞাসা করল, “তুমি আজ কোথায় কুড়িয়েছ, কোথায় কাজ করেছ? যিনি তোমার প্রতি নজর রেখেছেন ঈশ্বর তাঁকে আশীর্বাদ করুন।” তখন রূত কার জমিতে কাজ করেছে তা তার শাশুড়ীকে জানাল। সে বলল, “আমি যাঁর ক্ষেতে কাজ করেছি তাঁর নাম বোয়স।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার শাশুড়ী তাকে জিজ্ঞাসা করল, “তুমি আজ কোথায় কুড়িয়েছ, কোথায় কাজ করেছ? যিনি তোমার প্রতি নজর রেখেছেন আল্লাহ্‌ তাঁকে দোয়া করুন।” তখন রূত কার জমিতে কাজ করেছে তা তার শাশুড়ীকে জানাল। সে বলল, “আমি যাঁর ক্ষেতে কাজ করেছি তাঁর নাম বোয়স।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নয়মী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এত সব সংগ্রহ করলে? কার ক্ষেতে তুমি কাজ করছিলে? যে ব্যক্তি তোমার প্রতি অনুগ্রহ দেখিয়েছেন, তোমার জন্য ব্যবস্থা করেছেন ঈশ্বর যেন তাঁকে আশীর্বাদ করেন। তখন রূথ নয়মীকে বলল, সে বোয়স নামে একজনের ক্ষেতে কাজ করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাশুড়ী তাকে জিজ্ঞাসা করল, “এই সব শস্য কোত্থেকে পেলে? তুমি কোথায় কাজ করো? তোমার প্রতি যে সদয় হয়েছিল তার কল্যাণ হোক্|” তখন রূৎ‌ কার কাছে কাজ করছে বলল| সে বলল, “যার কাছে কাজ করছি তার নাম বোয়স|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তার শাশুড়ী তাকে বলল, “তুমি আজ কোথায় কুড়িয়েছ? কোথায় কাজ করেছ? যে ব্যক্তি তোমার সাহায্য করেছেন, তিনি ধন্য হোন।” তখন সে কার কাছে কাজ করেছিলে, তা শাশুড়িকে জানিয়ে বলল, “যে ব্যক্তির কাছে আজ কাজ করেছি, তাঁর নাম বোয়স।”