Ruth 2:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মোয়াবীয়া রূৎ নয়মীকে বললো, নিবেদন করি, আমি ক্ষেতে গিয়ে যার দৃষ্টিতে অনুগ্রহ লাভ করি, তার পিছে পিছে শস্যের পড়ে-থাকা শীষ কুড়াই। নয়মী বললো, বৎসে, যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর মোয়াবীয় রূত তার শাশুড়িকে বলল, “দয়া করে আমাকে যে কোনো জমিতে শিষ কুড়াতে অনুমতি দিন। যাতে জমিতে পড়ে থাকা শিষ কুড়ানোর জন্য আমি যার পিছনে যাই তার কাছেই দয়া পাই।” নয়মী তাকে বলল, “বাছা আমার, যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোয়াবীয়া রূৎ নয়মীকে কহিল, নিবেদন করি, আমি ক্ষেত্রে গিয়া যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই, তাহার পিছে পিছে শস্যের পতিত শীষ কুড়াই। নয়মী কহিল, বৎসে, যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোয়াবীয়া রূৎ নয়মীকে কহিল, নিবেদন করি, আমি ক্ষেত্রে গিয়া যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই, তাহার পশ্চাতে পশ্চাতে শস্যের পতিত শীষ কুড়াই। নয়মী কহিল, বৎসে, যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একদিন মোয়াবীয় রূত নয়মীকে বলল, “আমি ক্ষেতে গিয়ে পড়ে-থাকা শস্যের শীষ কুড়িয়ে আনব কি? যে আমাকে দয়া করে তা কুড়িয়ে নিতে দেবে আমি তারই পিছনে পিছনে থাকব।” নয়মী তাকে বলল, “হ্যাঁ মা, যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একদিন মোয়াবীয় রূত নয়মীকে বলল, “আমি ক্ষেতে গিয়ে পড়ে-থাকা শস্যের শীষ কুড়িয়ে আনব কি? যে আমাকে দয়া করে তা কুড়িয়ে নিতে দেবে আমি তারই পিছনে পিছনে থাকব।” নয়মী তাকে বলল, “জ্বী মা, যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন রূথ নয়মীকে বললেন, মা, ক্ষেত মজুরদের রেখে দেওয়া যবের শীষ মাঠ থেকে কুড়িয়ে আনতে আমাকে অনুমতি দিন। মাঠে নিশ্চয়ই এমন কাউকে পাব যে আমাকে তার পরে পরে শীষ কুড়াতে দেবে। নয়মী বললেন, বেশ যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক দিন রূৎ নয়মীকে বলল, “আমি ভাবছি, মাঠে মাঠে একটু ঘুরে বেড়াই| এমনি করেই হয়তো এক দিন এমন কাউকে পাব যে আমায় দয়া করবে, যে আমায় মাঠের পড়ে থাকা শস্যের দানা তুলে নিতে বলবে|” নয়মী বলল, “আচ্ছা বাছা, যাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মোয়াবীয়া রূত নয়মীকে বলল, “অনুরোধ করি, আমি ক্ষেত্রে গিয়ে যার দৃষ্টিতে অনুগ্রহ পাই, তার পিছনে পিছনে শস্যের পড়ে থাকা শীষ কুড়াই।” নয়মী বলল, “বৎসে, যাও।”