Ruth 2:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে নয়মী তাঁর পুত্রবধূকে বললো, তিনি সেই মাবুদের দোয়া লাভ করুন, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেন নি। নয়মী আরও বললো, সেই ব্যক্তি আমাদের নিকট সম্বন্ধীয়, তিনি আমাদের মুক্তিকর্তা জ্ঞাতিদের এক জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন নয়মী রূতকে বলল, “ধন্য সদাপ্রভু যিনি তাঁর দয়া জীবিত ও মৃতদের উপর দেখিয়েছেন।” নয়মী রূতকে আরও বলল, “সে আমাদের পরিবারের এক নিকট আত্মীয় এবং আমাদের একজন মুক্তিকর্তা জ্ঞাতি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে নয়মী আপন পুত্রবধূকে কহিল, তিনি সেই সদাপ্রভুর আশীর্ব্বাদ লাভ করুন, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেন নাই। নয়মী আরও কহিল, সেই ব্যক্তি আমাদের নিকট-সম্বন্ধীয়, তিনি আমাদের মুক্তিকর্ত্তা জ্ঞাতিদের মধ্যে এক জন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে নয়মী আপন পুত্রবধূকে কহিল, তিনি সেই সদাপ্রভুর আশীর্বাদ লাভ করুন, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেন নাই। নয়মী আরও কহিল, সেই ব্যক্তি আমাদের নিকট-সম্বন্ধীয়, তিনি আমাদের মুক্তিকর্তা জ্ঞাতিদের মধ্যে একজন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে নয়মী তার ছেলের বৌকে বলল, “সদাপ্রভু, যিনি জীবিত বা মৃত কারও প্রতি অবিশ্বস্ত হন না তিনি তাঁকে আশীর্বাদ করুন।” সে আরও বলল, “ঐ লোকটি আমাদের নিকট আত্মীয়। যে জ্ঞাতিদের উপর আমার স্বামীর সমস্ত কিছু ছাড়িয়ে নেবার ও রক্ষা করবার দায়িত্ব রয়েছে উনি তাঁদের মধ্যে একজন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে নয়মী তার ছেলের স্ত্রীকে বলল, “মাবুদ, যিনি জীবিত বা মৃত কারও প্রতি বেঈমানী করেন না তিনি তাঁকে দোয়া করুন।” সে আরও বলল, “ঐ লোকটি আমাদের নিকট আত্মীয়। যে আত্মীয়দের উপর আমার স্বামীর সমস্ত কিছু ছাড়িয়ে নেবার ও রক্ষা করবার দায়িত্ব রয়েছে উনি তাঁদের মধ্যে একজন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নয়মী উচ্চ কন্ঠে বললেন, ঈশ্বর বোয়সকে আশীর্বাদ করুন। ঈশ্বর সদাজাগ্রত। তিনি জীবিত মৃত সকলের প্রতি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন। বোয়স আমাদের নিকটতম আত্মীয়দের মধ্যে একজন। আমাদের দেখাশোনা করার দায়িত্ব তাঁরও রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নয়মী পুত্রবধূকে বলল, “প্রভু তাঁর মঙ্গল করুন| কি জীবিত, কি মৃত সকলের প্রতিই তাঁর দয়ার শেষ নেই|” তারপর সে রূতকে বলল, “বোয়স আমাদের আত্মীয়দের একজন| বোয়স আমাদের রক্ষাকর্তা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে নয়মী নিজের ছেলের স্ত্রীকে বলল, “তিনি সেই সদাপ্রভুর আশীর্বাদ লাভ করুন, যিনি জীবিত ও মৃতদের প্রতি দয়া নিবৃত্ত করেননি।” নয়মী আরও বলল, “সেই ব্যক্তি আমাদের কাছের আত্মীয়, তিনি আমাদের মুক্তিকর্তা জ্ঞাতিদের মধ্যে এক জন।”