Ruth 2:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মোয়াবীয়া রূত বললো, তিনি আমাকে এও বললেন, আমার সমস্ত ফসল কাটা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার ভৃত্যদের সঙ্গে সঙ্গে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোয়াবীয় রূত বলল, “তিনি আমাকে আরও বললেন, তুমি আমার দাসদের সঙ্গে থেকো যতক্ষণ না তারা শস্য জমা করার কাজ শেষ করছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোয়াবীয়া রূৎ কহিল, তিনি আমাকে ইহাও কহিলেন, আমার সমস্ত ফসল কাটা সাঙ্গ না হওয়া পর্য্যন্ত তুমি আমার চাকরদের সঙ্গে সঙ্গে থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোয়াবীয়া রূৎ কহিল, তিনি আমাকে ইহাও কহিলেন, আমার সমস্ত ফসল কাটা সাঙ্গ না হওয়া পর্যন্ত তুমি আমার চাকরদের সঙ্গে সঙ্গে থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াবীয় রূত বলল, “তিনি আমাকে আরও বলেছেন যে, তাঁর সমস্ত ফসল কাটা শেষ না হওয়া পর্যন্ত আমি যেন তাঁর লোকদের সংগে সংগেই থাকি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াবীয় রূত বলল, “তিনি আমাকে আরও বলেছেন যে, তাঁর সমস্ত ফসল কাটা শেষ না হওয়া পর্যন্ত আমি যেন তাঁর লোকদের সংগে সংগেই থাকি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর রূথ বলল, সব চেয়ে ভাল কথা এই যে, তিনি বলেছেন, যতদিন পর্যন্ত তাঁর শ্রমিকদের শস্য কাটা শেষ না হয় ততদিন তাদের সঙ্গে আমিও শস্যের শীষ সংগ্রহ করতে পারব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূৎ‌ বলল, “বোয়স আমাকে ফিরে আসতে বলেছে| বলেছে কাজ করে যেতে| বোয়স বলেছে ফসল কাটার কাজ শেষ হওয়া অবধি আমি যেন তার ভৃত্যদের সঙ্গে ভাল ভাবে কাজকর্ম করি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোয়াবীয়া রূত বলল, “তিনি আমাকে এটাও বললেন, আমার সমস্ত ফসল কাটা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার চাকরদের সঙ্গে সঙ্গে থাক।”