Ruth 2:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে নয়মী তার পুত্রবধূ রূতকে বললো, বৎসে, তুমি যে তাঁর বাঁদীদের সঙ্গে যাও এবং অন্য কোন ক্ষেতে কেউ যে তোমার দেখা না পায়, সে ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নয়মী তার বউমা রূতকে বলল, “বাছা, তোমার পক্ষে এই ভালো যে তুমি তাঁর দাসীদের সঙ্গে ছিলে কারণ অন্যের জমি হলে তোমার ক্ষতি হত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে নয়মী আপন পুত্রবধূ রূৎকে কহিল, বৎসে, তুমি যে তাঁহার দাসীদের সহিত যাও, এবং অন্য কোন ক্ষেত্রে কেহ যে তোমার দেখা না পায়, সে ভাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে নয়মী আপন পুত্রবধূ রূৎকে কহিল, বৎসে, তুমি যে তাঁহার দাসীদের সহিত যাও, এবং অন্য কোন ক্ষেত্রে কেহ যে তোমার দেখা না পায়, তাহা ভাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নয়মী তার ছেলের বৌকে বলল, “মা, অন্য কোন ক্ষেতে যেন তোমাকে কেউ জ্বালাতন করতে না পারে সেইজন্য তাঁর কাজের মেয়েদের সংগে সংগে থাকাই তোমার পক্ষে ভাল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নয়মী তার ছেলের স্ত্রীকে বলল, “মা, অন্য কোন ক্ষেতে যেন তোমাকে কেউ জ্বালাতন করতে না পারে সেইজন্য তাঁর কাজের মেয়েদের সংগে সংগে থাকাই তোমার পক্ষে ভাল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নয়মী রূথকে বললেন, হ্যাঁ মা, সেই ভাল। বোয়সের ক্ষেতে যে মেয়েরা কাজ করে তোমার পক্ষে তাদের সঙ্গে কাজ করাই ভাল হবে। তুমি যদি অন্য কারুর ক্ষেতে শস্য কুড়াতে যাও তাহলে সেখানে হয়ত তোমাকে বিব্রত হতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নয়মী উত্তর দিল, “বোয়সের ভৃত্য দাসীদের সঙ্গে কাজ করাটা তোমার পক্ষে ভাল| অন্য কোনো ক্ষেতে কাজ করলে হয়তো কোনো ছেলে তোমার গায়ে হাত দিত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে নয়মী নিজের ছেলের স্ত্রী রূতকে বলল, “বৎসে, তুমি যে তার দাসীদের সঙ্গে যাও এবং অন্য কোনো জায়গায় কেউ যে তোমার দেখা না পায়, সে ভাল।”