Ruth 2:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যব ও গম কাটা শেষ হওয়া পর্যন্ত সে কুড়াবার জন্য বোয়সের বাঁদীদের সঙ্গে সঙ্গে থাকলো এবং তার শাশুড়ীর সঙ্গে বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যব ও গম কুড়ানো শেষ না হওয়া পর্যন্ত রূত বোয়সের দাসীদের সঙ্গেই ছিল। এইভাবে সে তার শাশুড়ির সঙ্গে থাকতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যব ও গোম কাটা শেষ হওয়া পর্য্যন্ত সে কুড়াইবার জন্য বোয়সের দাসীদের সঙ্গে সঙ্গে থাকিল, এবং আপন শাশুড়ীর সহিত বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যব ও গম কাটা শেষ হওয়া পর্যন্ত সে কুড়াইবার জন্য বোয়সের দাসীদের সঙ্গে সঙ্গে থাকিল, এবং আপন শাশুড়ীর সহিত বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই যতদিন না যব আর গম কাটা শেষ হল ততদিন রূত বোয়সের কাজের মেয়েদের সংগে সংগে থেকে শীষ কুড়াবার কাজ করল। সে তার শাশুড়ীর সংগেই বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই যতদিন না যব আর গম কাটা শেষ হল ততদিন রূত বোয়সের কাজের মেয়েদের সংগে সংগে থেকে শীষ কুড়াবার কাজ করল। সে তার শাশুড়ীর সংগেই বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই যতদিন যব আর গম কাটার কাজ চলল ততদিন রূথ তাদের সঙ্গেই শস্য সংগ্রহ করল এবং শাশুড়ীর সঙ্গেই বসবাস করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতএব রূৎ বোয়সের দাসীদের বার্লি এবং গম কাটার সময় পর্যন্ত থেকে গেল| শাশুড়ীর সঙ্গে রূৎ থেকে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব যব ও গম কাটা শেষ হওয়া পর্যন্ত সে কুড়াবার জন্য বোয়সের দাসীদের সঙ্গে থাকল এবং নিজের শাশুড়ীর সঙ্গে বাস করল।