Ruth 2:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, বোয়স বেথেলহেম থেকে এসে শস্য কর্তনকারীদেরকে বললেন, মাবুদ তোমাদের সহবর্তী হোন। তারা জবাবে বললো, মাবুদ আপনাকে দোয়া করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঠিক সেই সময় বোয়স বেথলেহেম থেকে আসলেন। যে মজুরেরা শস্য কেটে জমা করছিল, তিনি তাদের উদ্দেশে বললেন, “সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকুন!” আর তারাও উত্তরে বলল, “সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, বোয়স বৈৎলেহম হইতে আসিয়া ছেদকদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সহবর্ত্তী হউন। তাহারা উত্তর করিল, সদাপ্রভু আপনাকে আশীর্ব্বাদ করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, বোয়স বৈৎলেহম হইতে আসিয়া ছেদকদিগকে কহিলেন, সদাপ্রভু তোমাদের সহবর্তী হউন। তাহারা উত্তর করিল, সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় বোয়স বৈৎলেহম থেকে আসলেন এবং যারা ফসল কাটছিল তাদের বললেন, “সদাপ্রভু তোমাদের সংগে থাকুন।” তারাও ফিরে তাঁকে বলল, “সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় বোয়স বেথেলহেম থেকে আসলেন এবং যারা ফসল কাটছিল তাদের বললেন, “মাবুদ তোমাদের সংগে থাকুন।” তারাও ফিরে তাঁকে বলল, “মাবুদ আপনাকে দোয়া করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন সময় বোয়স স্বয়ং বেথলেহেম থেকে সেখানে এসে পৌঁছালেন আর তাঁর ক্ষেত মজুরদের সম্ভাষণ করে বললেন, প্রভু পরমেশ্বর তোমাদের সহবর্তী হোন। তারা প্রত্যুত্তরে বলল, প্রভু পরমেশ্বর আপনাকে আশীর্বাদ করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক দিন বৈৎলেহম থেকে বোয়স তার জমিতে চলে এলো| চাষীদের সে আদর ভালবাসা জানিয়ে বলল, “প্রভু তোমাদের সহায় হোন!” চাষীরাও বলল, “প্রভু আপনার মঙ্গল করুন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, বোয়স বৈৎলেহম থেকে এসে ছেদকদেরকে বললেন, “সদাপ্রভু তোমাদের সহবর্ত্তী হোন।” তারা উত্তর করল, “সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন।”