Ruth 2:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শস্য কর্তনকারীদের উপরে নিযুক্ত ভৃত্য বললো, এ সেই মোয়াবীয়া যুবতী, যে নয়মীর সঙ্গে মোয়াব দেশ থেকে এসেছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মজুরদের উপরে নিযুক্ত প্রধান বলল, “এই যুবতী সেই মোয়াবীয় মহিলা যে নয়মীর সঙ্গে মোয়াব দেশ থেকে এসেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ছেদকদের উপরে নিযুক্ত চাকর কহিল, এ সেই মোয়াবীয়া যুবতী, যে নয়মীর সহিত মোয়াব দেশ হইতে আসিয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ছেদকদের উপরে নিযুক্ত চাকর কহিল, এ সেই মোয়াবীয়া যুবতী, যে নয়মীর সহিত মোয়াব দেশ হইতে আসিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোকটি কাজের তদারক করছিল উত্তরে সে বলল, “মোয়াব দেশ থেকে নয়মীর সংগে যে মোয়াবীয় স্ত্রীলোকটি এসেছে এ সে-ই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকটি কাজের তদারক করছিল জবাবে সে বলল, “মোয়াব দেশ থেকে নয়মীর সংগে যে মোয়াবীয় স্ত্রীলোকটি এসেছে এ সে-ই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, এ সেই বিদেশিনী যে মোয়াব থেকে নয়মীর সঙ্গে এসেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভৃত্যটি বলল, “মেয়েটি একজন মোয়াবী| সে নয়মীর সঙ্গে মোয়াব থেকে এসেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ছেদকদের উপর নিযুক্ত চাকর বলল, “এ সেই মোয়াবীয়া যুবতী, যে নয়মীর সঙ্গে মোয়াব দেশ থেকে এসেছে;”