Ruth 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শস্য কর্তনকারীরা যে ক্ষেতের শস্য কাটবে, তার প্রতি দৃষ্টি রেখে তুমি বাঁদীদের পিছনে যেও; তোমাকে স্পর্শ করতে আমি কি যুবকদেরকে নিষেধ করি নি? আর পিপাসা পেলে তুমি পাত্রের কাছে গিয়ে যুবকেরা যে পানি তুলেছে, তা থেকে পান করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যে জমিতে শস্য জমা করছে, সেই জমির উপর তোমার চোখ রেখে, তাদের পিছনে পিছনে শিষ কুড়াও। আমি আমার দাসদের বলে দিয়েছি, যেন তারা তোমার গায়ে হাত না দেয়। আর যখন তোমার পিপাসা পাবে তখন আমার দাসেরা যে জল ভরে রেখেছে সেই জলের পাত্রের কাছে গিয়ে জল পান করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ছেদকেরা যে ক্ষেত্রের শস্য কাটীবে, তাহার প্রতি দৃষ্টি রাখিয়া তুমি দাসীদের পশ্চাতে যাইও; তোমাকে স্পর্শ করিতে আমি কি যুবকদিগকে নিষেধ করি নাই? আর পিপাসা পাইলে তুমি পাত্রের নিকটে গিয়া, যুবকগণ যে জল তুলিয়াছে, তাহা হইতে পান করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ছেদকেরা যে ক্ষেত্রের শস্য কাটিবে, তাহার প্রতি দৃষ্টি রাখিয়া তুমি দাসীদের পশ্চাতে যাইও; তোমাকে স্পর্শ করিতে আমি কি যুবকদিগকে নিষেধ করি নাই? আর পিপাসা পাইলে তুমি পাত্রের নিকটে গিয়া, যুবকগণ যে জল তুলিয়াছে, তাহা হইতে পান করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জমির কোন্খানে লোকেরা ফসল কাটছে তা খেয়াল রেখে তুমি কাজের মেয়েদের পিছনে পিছনে সেখানে যেয়ো। আমি লোকদের বলে দিয়েছি যেন তারা তোমাকে জ্বালাতন না করে। আমার লোকেরা যে জল তুলেছে, পিপাসা পেলে তুমি সেখান থেকে জল খেয়ো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জমির কোন্খানে লোকেরা ফসল কাটছে তা খেয়াল রেখে তুমি কাজের মেয়েদের পিছনে পিছনে সেখানে যেয়ো। আমি লোকদের বলে দিয়েছি যেন তারা তোমাকে জ্বালাতন না করে। আমার লোকেরা যে পানি তুলেছে, পিপাসা পেলে তুমি সেখান থেকে পানি খেয়ো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের কাছাকাছি থাক। আমি আমার লোকদের আদেশ দিয়েছি যেন তারা তোমাকে বিরক্ত না করে। তারা যে জলের পাত্রগুলি ভরে রেখেছে, পিপাসা পেলে তার থেকেই জল পান করো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন্ কোন্ জমিতে তারা যাচ্ছে দেখবে, তাদের সঙ্গে থাকবে| যুবকদের আমি সাবধান করে দিচ্ছি, তারা যেন তোমায় বিরক্ত না করে| পিপাসা পেলে আমার লোকরা যে মগ ব্যবহার করে তুমিও তা ব্যবহার করতে পারো| বুঝলে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ছেদকেরা যে ক্ষেত্রের শস্য কাটবে, তার প্রতি চোখ রেখে তুমি দাসীদের পিছনে যেও; তোমাকে স্পর্শ করতে আমি কি যুবকদেরকে নিষেধ করিনি? আর পিপাসা পেলে তুমি পাত্রের কাছে গিয়ে, যুবকরা যে জল তুলেছে, তা থেকে পান কোরো।”