Ruth 3:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তার শাশুড়ী নয়মী তাকে বললো, বৎসে, তোমার যাতে মঙ্গল হয়, এমন বিশ্রামস্থান আমি কি তোমার জন্য চেষ্টা করবো না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন রূতের শাশুড়ি নয়মী তাকে বলল, “বাছা আমার, আমি কি তোমার জন্য এমন একটি ঘর দেখব না যেখানে তোমার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই তুমি পেতে পারবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহার শাশুড়ী নয়মী তাহাকে কহিল, বৎসে, তোমার যাহাতে মঙ্গল হয়, এমন বিশ্রামস্থান আমি কি তোমার জন্য চেষ্টা করিব না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহার শাশুড়ী নয়মী তাহাকে কহিল, বৎসে, তোমার যাহাতে মঙ্গল হয়, এমন বিশ্রামস্থান আমি কি তোমার জন্য চেষ্টা করিব না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিছুদিন পরে নয়মী রূতকে বলল, “মা, তোমার মংগলের জন্য আমাকে একটা ব্যবস্থা করতে হবে যেন তুমি সংসারী হতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিছুদিন পরে নয়মী রূতকে বলল, “মা, তোমার ভালোর জন্য আমাকে একটা ব্যবস্থা করতে হবে যেন তুমি সংসারী হতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পরে নয়মী রূথকে বললেন, তোমার জন্য আমি একজন পাত্রের সন্ধান করব, তাহলে তোমার নিজের সংসার হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক দিন নয়মী রূতকে বলল, “ওগো মেয়ে, হয়তো তোমার জন্য আমার একটি বর এবং একটি সুন্দর বাড়ী খোঁজা উচিৎ‌| তোমার ভালই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তার শাশুড়ী নয়মী তাকে বলল, “বৎসে, তোমার যাতে মঙ্গল হয়, এমন বিশ্রামস্থান আমি কি তোমার জন্য চেষ্টা করব না?