Ruth 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন বৎসে, ভয় করো না, তুমি যা বলবে, আমি তোমার জন্য সেসব করবো; কেননা তুমি যে খুব ভাল মেয়ে, এই আমার স্বজাতীয়দের নগর-দ্বারের সকলেই জানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন বাছা আমার, ভয় কোরো না। তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করব। কারণ এই নগরের সবাই জানে যে তুমি আদর্শ চরিত্রবিশিষ্ট এক মহিলা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন বৎসে, ভয় করিও না, তুমি যাহা বলিবে, আমি তোমার জন্য সে সমস্ত করিব; কেননা তুমি যে সাধ্বী, ইহা আমার স্বজাতীয়দের নগর-দ্বারের সকলেই জানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন বৎসে, ভয় করিও না, তুমি যাহা বলিবে, আমি তোমার জন্য সেই সমস্ত করিব; কেননা তুমি যে সাধ্বী, ইহা আমার স্বজাতীয়দের নগর-দ্বারের সকলেই জানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি ভয় পেয়ো না, তুমি যা চাইবে আমি তোমার জন্য তা-ই করব। আমার গ্রামের সকলেই জানে যে, তুমি একজন ভাল মেয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি ভয় পেয়ো না, তুমি যা চাইবে আমি তোমার জন্য তা-ই করব। আমার গ্রামের সকলেই জানে যে, তুমি একজন ভাল মেয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি চিন্তা করো না। শহরের প্রত্যেকেই জানে তুমি সচ্চরিত্রা, তাই তুমি যা চাইবে আমি তোমার জন্য তাই করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোনো যুবতী, ভয় পেও না| তুমি যা চাইছ সে রকমই আমি করব| আমার শহরের সকলেই জানে তুমি খুব ভাল মেয়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন বৎসে, ভয় করও না, তুমি যা বলবে, আমি তোমার জন্য সে সমস্ত করব; কারণ তুমি যে সাধ্বী, এটা আমার স্বজাতীয়দের নগর-দ্বারের সবাই জানে।