Ruth 3:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ রাতটা তুমি এখানেই থাক, খুব ভোরে সে যদি তোমাকে মুক্ত করে, তবে ভাল, সে মুক্ত করুক; কিন্তু তোমাকে মুক্ত করতে যদি তার ইচ্ছা না হয়, তবে জীবন্ত মাবুদের কসম, আমিই তোমাকে মুক্ত করবো; তুমি সকাল পর্যন্ত শুয়ে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ রাতটি এখানে কাটাও। সকালে আমি তাঁকে বলবো, যদি তিনি তোমাকে তাঁর নিজের করে গ্রহণ করেন তবে ভালো, কিন্তু তিনি যদি গ্রহণ না করেন তবে জীবিত সদাপ্রভুর নামে আমি তোমাকে আমার নিজের করে গ্রহণ করব! তাই সকাল পর্যন্ত এখানে শুয়ে থাকো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্য রাত্রি থাক, প্রাতঃকালে সে যদি তোমাকে মুক্ত করে, তবে ভাল, সে মুক্ত করুক; কিন্তু তোমাকে মুক্ত করিতে যদি তাহার ইচ্ছা না হয়, তবে জীবিত সদাপ্রভুর দিব্য, আমিই তোমাকে মুক্ত করিব; তুমি প্রাতঃকাল পর্য্যন্ত শুইয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্য রাত্রি থাক, প্রাতঃকালে সে যদি তোমাকে মুক্ত করে, তবে ভাল, সে মুক্ত করুক; কিন্তু তোমাকে মুক্ত করিতে যদি তাহার ইচ্ছা না হয়, তবে জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমিই তোমাকে মুক্ত করিব; তুমি প্রাতঃকাল পর্যন্ত শুইয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আজ রাতটা এখানেই থাক। কাল সকালে যদি তিনি তোমার দায়িত্ব বহন করতে রাজী হন তবে ভালই; তিনিই তা করুন। কিন্তু যদি তিনি রাজী না হন তবে আমি জীবন্ত সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে, আমি তোমার দায়িত্ব বহন করব। সকাল না হওয়া পর্যন্ত তুমি এখানেই শুয়ে থাক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আজ রাতটা এখানেই থাক। আগামীকাল সকালে যদি তিনি তোমার দায়িত্ব বহন করতে রাজী হন তবে ভালই; তিনিই তা করুন। কিন্তু যদি তিনি রাজী না হন তবে আমি আল্লাহ্‌র কসম খেয়ে বলছি যে, আমি তোমার দায়িত্ব বহন করব। সকাল না হওয়া পর্যন্ত তুমি এখানেই শুয়ে থাক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাকী রাতটুকু এখানেই থাক। সকালে আমরা খোঁজ করে দেখব যে তিনি তোমার দায়িত্ব নেবেন কি না। যদি তাই হয় তবে খুবই ভাল কথা। আর যদি না হয় তাহলে জাগ্রত ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করে বলছি, আমিই দায়িত্ব নেব। এখন শুয়ে পড় আর সকাল পর্যন্ত এখানেই থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আজ রাতটা এখানে থাকো| সকাল হলে দেখব সেই লোকটি তোমাকে সাহায্য করতে পারে কি না| যদি করে, খুবই ভাল| আর যদি না করে তাহলে প্রতিশ্রুতি দিচ্ছি, আমিই তোমাকে বিয়ে করবো| ইলীমেলকের জমি-জায়গা ছাড়িয়ে নিয়ে তোমার হাতে তুলে দেব| সকাল অবধি তুমি এখানে থেকে যাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আজ রাতে থাক, সকালে সে যদি তোমাকে মুক্ত করে, তবে ভাল, সে মুক্ত করুক; কিন্তু তোমাকে মুক্ত করতে যদি তার ইচ্ছা না হয়, তবে জীবিত সদাপ্রভুর শপথ, আমিই তোমাকে মুক্ত করব; তুমি সকাল পর্যন্ত শুয়ে থাক।”