Ruth 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে রূৎ সকাল পর্যন্ত তাঁর চরণ-সমীপে শুয়ে রইলো, পরে কেউ তাকে চিনতে পারে, এমন সময় না হতেই উঠলো; কারণ বোয়স বললেন, খামারে এই এক জন স্ত্রীলোক যে এসেছে এই কথা লোকে যেন জানতে না পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই রূত সকাল পর্যন্ত বোয়সের পায়ের তলায় শুয়ে থাকল, কিন্তু যখন লোকে একে অপরকে চিনতে পারে সেই সময় খুব অন্ধকার থাকতে সে উঠল; কারণ বোয়স তাকে বলেছিলেন, “দেখো কেউ যেন জানতে না পারে যে একজন মহিলা খামারে এসেছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে রূৎ প্রাতঃকাল পর্য্যন্ত তাঁহার চরণসমীপে শুইয়া রহিল, পরে কেহ তাহাকে চিনিতে পারে, এমন সময় না হইতে উঠিল; কারণ বোয়স কহিলেন, খামারে ও স্ত্রীলোকটী যে আসিয়াছে, ইহা লোকে জ্ঞাত না হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে রূৎ প্রাতঃকাল পর্যন্ত তাঁহার চরণসমীপে শুইয়া রহিল, পরে কেহ তাহাকে চিনিতে পারে, এমন সময় না হইতে উঠিল; কারণ বোয়স কহিলেন, খামারে এই স্ত্রীলোকটি যে আসিয়াছে, ইহা লোকে জ্ঞাত না হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই রূত ভোর রাত পর্যন্ত তাঁর পায়ের কাছে শুয়ে রইল। বোয়স বলেছিলেন, একজন স্ত্রীলোক যে খামারে এসেছিল তা যেন কেউ জানতে না পারে। সেইজন্য একে অন্যকে চিনবার মত আলো হওয়ার আগেই রূত উঠে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই রূত শেষ রাত পর্যন্ত তাঁর পায়ের কাছে শুয়ে রইল। বোয়স বলেছিলেন, একজন স্ত্রীলোক যে খামারে এসেছিল তা যেন কেউ জানতে না পারে। সেইজন্য একে অন্যকে চিনবার মত আলো হওয়ার আগেই রূত উঠে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সে তাঁর পায়ের কাছে আবার শুয়ে পড়ল। ভোরের আলো ফোটার আগেই সে উঠে পড়ল যেন কেউ তাকে দেখতে না পায় এবং বোয়সও তাই চেয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং সকাল হওয়া পর্যন্ত বোয়সের পায়ের কাছে রূৎ‌ শুয়ে থাকল| অন্ধকার থাকতে থাকতেই সে যাবার জন্য উঠে পড়লো যাতে লোকে তাকে চিনতে না পারে| বোয়স তাকে বলল, “কাল রাত্রে যে তুমি আমার কাছে এসেছিলে সে কথা আমরা গোপন রাখবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে রূত সকাল পর্যন্ত তাঁর পায়ের কাছে শুয়ে থাকল, পরে কেউ তাকে চিনতে পারে, এমন দিন না হতে উঠল; কারণ বোয়স বললেন, “খামারে যে স্ত্রীলোকটী এসেছে, এটা লোকে না জানুক।”