Ruth 3:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আরও বললেন, তোমার আবরণীয় চাদরটি এনে পেতে ধর। তখন তিনি ছয় (মাণ) যব মেপে তার মাথায় দিয়ে নগরে চলে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আরও বললেন, “তোমার গায়ের শালটি আমার কাছে এনে মেলে ধরো।” সে তাই করল, বোয়স তাকে ছয় মান যব দিলেন। এরপর সে নগরে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আরও কহিলেন, তোমার আবরণীয় বস্ত্র আন, পাতিয়া ধর; রূৎ তাহা পাতিয়া ধরিলে তিনি ছয় [মাণ] যব মাপিয়া তাহার মস্তকে দিয়া নগরে চলিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আরও কহিলেন, তোমার আবরণীয় বস্ত্র আন, পাতিয়া ধর; রূৎ তাহা পাতিয়া ধরিলে তিনি ছয় [মাণ] যব মাপিয়া তাহার মস্তকে দিয়া নগরে চলিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বোয়স বললেন, “তোমার গায়ের চাদরটা আমার হাতে দাও এবং তুমিও সেটা ধরে রাখ।” রূত তা-ই করল। তখন বোয়স ছয় খুঁচি যব তাতে ঢেলে সেটা তার মাথার উপর তুলে দিয়ে গ্রামে চলে গেলেন। রূত যখন তার শাশুড়ী নয়মীর কাছে গেল তখন সে জিজ্ঞাসা করল, “মা, কি হল?” বোয়স তার জন্য যা করেছেন তা রূত তাকে সব খুলে বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বোয়স বললেন, “তোমার গায়ের চাদরটা আমার হাতে দাও এবং তুমিও সেটা ধরে রাখ।” রূত তা-ই করল। তখন বোয়স ছয় খুঁচি যব তাতে ঢেলে সেটা তার মাথার উপর তুলে দিয়ে গ্রামে চলে গেলেন। রূত যখন তার শাশুড়ী নয়মীর কাছে গেল তখন সে জিজ্ঞাসা করল, “মা, কি হল?” বোয়স তার জন্য যা করেছেন তা রূত তাকে সব খুলে বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বোয়স তাকে বললেন, তোমার ওড়নাটা খুলে এখানে পেতে দাও। সে তাই করল আর তিনি প্রায় দুই এফা যব তার উপর ঢেলে দিলেন। তিনি তাকে সেটি কাঁধে তুলে নিতে সাহায্য করলেন। তারপর সে সেটি নিয়ে শহরে ফিরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর বোয়স বলল, “তোমার শালটা আমায় দাও তো| ওটাকে খুলে ধরো|” রূৎ তাই করলো| বোয়স নয়মীকে দেবে বলে আন্দাজে এক বুশেল বার্লি ওজন করল| তারপর রূতের শালে বার্লি মুড়ে তার পিঠে চাপিয়ে দিলো| বোয়স শহরে বেরিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আরও বললেন, “তোমার গায়ের চাদর আন, পেতে ধর৷” রূত তা পেতে ধরলে তিনি ছয় [মাণ ] যব মেপে তার মাথায় দিয়ে নগরে চলে গেলেন।