Ruth 3:16 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে রূৎ তার শাশুড়ীর কাছে আসলে তার শাশুড়ী বললো, বৎসে কি হল? তাতে সে নিজের প্রতি সেই ব্যক্তির কৃত সমস্ত কাজ তাকে জানালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন রূত তার শাশুড়ির কাছে ফিরে এল, নয়মী তাকে জিজ্ঞাসা করল, “বাছা আমার, তোমার কী হল?” তখন রূত তার প্রতি যা কিছু ঘটেছিল, সব তার শাশুড়িকে বলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রূৎ আপন শাশুড়ীর নিকটে আসিলে তাহার শাশুড়ী কহিল, বৎসে, কি হইল? তাহাতে সে আপনার প্রতি সেই ব্যক্তির কৃত সমস্ত কর্ম্ম তাহাকে জ্ঞাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রূৎ আপন শাশুড়ীর নিকটে আসিলে তাহার শাশুড়ী কহিল, বৎসে, কি হইল? তাহাতে সে আপনার প্রতি সেই ব্যক্তির কৃত সমস্ত কর্ম তাহাকে জ্ঞাত করিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে ঘরে গিয়ে পৌঁছালে তার শাশুড়ি তাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, তোমার সব ঠিক ছিল তো? বোয়সের সম্পর্কে সব কথাই রূথ তাঁকে জানাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূৎ‌ তার শাশুড়ী নয়মীর বাড়ী চলে গেল| নয়মী দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, “কে ওখানে?” রূৎ‌ ভেতরে গিয়ে বোয়স কি কি করেছে সব নয়মীকে বলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রূত নিজের শাশুড়ীর কাছে আসলে তার শাশুড়ী বলল, “বৎসে, কি হল?” তাতে সে নিজের প্রতি সেই ব্যক্তির করা সমস্ত কাজ তাকে জানাল।