Ruth 3:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও বললো, শাশুড়ীর কাছে খালি হাতে যেও না; এই বলে তিনি আমাকে এই ছয় (মাণ) যব দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রূত আরও বলল, “তিনি এই ছয় মান যব আমাকে দিয়ে বললেন, ‘তোমার শাশুড়ির কাছে খালি হাতে যেয়ো না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও কহিল, শাশুড়ীর কাছে সুধু হাতে যাইও না; ইহা বলিয়া তিনি আমাকে এই ছয় [মাণ] যব দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও কহিল, শাশুড়ীর কাছে শুধু হাতে যাইও না; ইহা বলিয়া তিনি আমাকে এই ছয় [মাণ] যব দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে আরও বলল, “তিনি আমাকে এই ছয় খুঁচি যব দিলেন আর বললেন, ‘খালি হাতে তোমার শাশুড়ীর কাছে ফিরে যেয়ো না।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে আরও বলল, “তিনি আমাকে এই ছয় খুঁচি যব দিলেন আর বললেন, ‘খালি হাতে তোমার শাশুড়ীর কাছে ফিরে যেয়ো না।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, তিনি আমাকে বললেন, আমি যেন খালি হাতে আপনার কাছে ফিরে না আসি। তাই তিনি এই সমস্ত যব আমাকে দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বলল, “বোয়স তোমার জন্য এই বার্লি উপহার দিয়েছে| সে বলেছে উপহার না নিয়ে যেন তোমার কাছে না আসি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আরও বলল, “শাশুড়ীর কাছে খালি হাতে যেও না৷” এই বলে তিনি আমাকে এই ছয় [মাণ] যব দিয়েছেন