Ruth 3:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তার শাশুড়ী তাকে বললো, হে বৎসে, এই বিষয়ে কি হয়, তা যতক্ষণ পর্যন্ত জানতে না পার, ততক্ষণ পর্যন্ত বসে থাক; কেননা সে ব্যক্তি আজ এই কাজ সমাপ্ত না করে বিশ্রাম করবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর নয়মী তাকে বলল, “বাছা আমার, এবার তুমি অপেক্ষা করো আর দেখো কী হয়। কারণ যতক্ষণ না আজ কিছু স্থির হয়, তিনি আরাম করবেন না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহার শাশুড়ী তাহাকে কহিল, হে বৎসে, এ বিষয়ে কি হয়, তাহা যে পর্য্যন্ত জানিতে না পার, সে পর্য্যন্ত বসিয়া থাক; কেননা সে ব্যক্তি অদ্য এ কর্ম্ম সাঙ্গ না করিয়া বিশ্রাম করিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহার শাশুড়ী তাহাকে কহিল, হে বৎসে, এই বিষয়ে কি হয়, তাহা যে পর্যন্ত জানিতে না পার, সেই পর্যন্ত বসিয়া থাক; কেননা সেই ব্যক্তি অদ্য এই কর্ম সাঙ্গ না করিয়া বিশ্রাম করিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে নয়মী বলল, “মা, ব্যাপারটা শেষ পর্যন্ত কি হয় তা দেখ। আজই এর একটা ব্যবস্থা না করে তিনি থামবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে নয়মী বলল, “মা, ব্যাপারটা শেষ পর্যন্ত কি হয় তা দেখ। আজই এর একটা ব্যবস্থা না করে তিনি থামবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নয়মী তাকে বললেন, রূথ, অপেক্ষা কর, দেখ এরপর কি হয়। বোয়স নিশ্চয় আজ এ ব্যাপারে কিছু একটা উপায় করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নয়মী বলল, “বাছা, ধৈর্য্য ধরো| বোয়স যা করবে বলে মনে করে তা না করা পর্যন্ত ওর মনে শান্তি নেই| দিন ফুরোবার আগে কি ঘটে আমরা জানতে পারব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তার শাশুড়ী তাকে বলল, “হে বৎসে, এ বিষয়ে কি হয়, তা যে পর্যন্ত জানতে না পার, সে পর্যন্ত বসে থাক; কারণ সে ব্যক্তি আজ এ কাজ শেষ না করে বিশ্রাম করবেন (শান্ত থাকবেন) না।”