Ruth 3:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যখন শয়ন করবেন, তখন তুমি তাঁর শয়ন স্থান দেখে নিও; পরে সেই স্থানে গিয়ে তাঁর পা অনাবৃত করে শয়ন করো; তাতে তিনি নিজে তোমার কর্তব্য তোমাকে বলবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তিনি শুতে যাবেন, ভালো করে দেখবে তিনি কোথায় শুয়েছেন। ভিতরে গিয়ে তাঁর পায়ের চাদর সরিয়ে, তুমি তাঁর পায়ের তলায় শোবে। তখন তিনি তোমাকে কী করতে হবে তা বলে দেবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যখন শয়ন করিবেন, তখন তুমি তাঁহার শয়ন স্থান দেখিয়া নিশ্চয় করিও; পরে সেই স্থানে গিয়া তাঁহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিও; তাহাতে তিনি আপনি তোমার কর্ত্তব্য তোমাকে কহিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যখন শয়ন করিবেন, তখন তুমি তাঁহার শয়ন স্থান দেখিয়া নিশ্চয় করিও; পরে সেই স্থানে গিয়া তাঁহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিও; তাহাতে তিনি নিজে তোমার কর্তব্য তোমাকে কহিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি যখন শুতে যাবেন তখন তুমি তাঁর শোবার জায়গাটা দেখে রাখবে। পরে সেখানে গিয়ে তুমি তাঁর পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে সেখানে শুয়ে পড়বে। কি করতে হবে তখন তিনি তা তোমাকে বলে দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি যখন শুতে যাবেন তখন তুমি তাঁর শোবার জায়গাটা দেখে রাখবে। পরে সেখানে গিয়ে তুমি তাঁর পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে সেখানে শুয়ে পড়বে। কি করতে হবে তখন তিনি তা তোমাকে বলে দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভাল করে লক্ষ্য করো যে সে কোথায় শোয়। তারপর সে ঘুমিয়ে পড়লে তার পায়ের দিকের চাদর তুলে পায়ের কাছে শুয়ে পড়বে। তখন কি করতে হবে সে-ই তোমাকে বলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খাওয়ার পর সে বিশ্রাম করবে| দেখবে কোথায় সে শোয়| তারপর সেখানে গিয়ে তার পা থেকে ঢাকাটা তুলে সেখানে শুয়ে পড়বে| সে তোমাকে বলে দেবে বিয়ের ব্যাপারে তুমি কি করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যখন ঘুমাবেন, তখন তুমি তাঁর শোয়ার জায়গা দেখে ঠিক কর; পরে সেই জায়গায় গিয়ে তাঁর পায়ের চাদর সরিয়ে শুয়ে পড়; তাতে তিনি নিজের কাজ তোমাকে বলবেন।”