Ruth 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত বোয়স ভোজন পান করলেন ও তাঁর অন্তঃকরণ প্রফুল্ল হলে তিনি শস্যরাশির প্রান্তে শয়ন করতে গেলেন; আর রূৎ ধীরে ধীরে এসে তাঁর পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে সেখানে শয়ন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন বোয়স খাওয়াদাওয়া শেষ করে খামারের এক পাশে কোনাতে শুতে গেলেন, তাঁর মন খুব খুশি ছিল। পরে রূত চুপিচুপি খামারের ভিতরে এল। তারপর বোয়সের পায়ের চাদর সরিয়ে, তাঁর পায়ের তলায় শুয়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলত বোয়স ভোজন পান করিলেন, ও তাঁহার অন্তঃকরণ প্রফুল্ল হইলে তিনি শস্যরাশির প্রান্তে শয়ন করিতে গেলেন; আর রূৎ ধীরে ধীরে আসিয়া তাঁহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ বোয়স ভোজন পান করিলেন, ও তাঁহার অন্তঃকরণ প্রফুল্ল হইলে তিনি শস্যরাশির প্রান্তে শয়ন করিতে গেলেন; আর রূৎ ধীরে ধীরে আসিয়া তাঁহার চরণ অনাবৃত করিয়া শয়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাওয়া-দাওয়ার পরে বোয়সের মনটা যখন খুশী হয়ে উঠল তখন তিনি গাদা-করা শস্যের এক পাশে গিয়ে শুয়ে পড়লেন। রূত চুপি চুপি গিয়ে তাঁর পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে সেখানে শুয়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাওয়া-দাওয়ার পরে বোয়সের মনটা যখন খুশী হয়ে উঠল তখন তিনি গাদা-করা শস্যের এক পাশে গিয়ে শুয়ে পড়লেন। রূত চুপি চুপি গিয়ে তাঁর পায়ের উপর থেকে চাদরটা সরিয়ে সেখানে শুয়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খাওয়াদাওয়া সেরে বোয়স প্রফুল্ল মনে যবের স্তূপের উপরে শুয়ে পড়লেন। রূথ তখন সন্তর্পণে গিয়ে বোয়সের পায়ের চাদর তুলে পায়ের কাছে শুয়ে পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খাওয়া-দাওয়ার পর বোয়স বেশ খুশি হয়ে শস্যের গাদার পাশে শুতে গেল| তারপর রূৎ চুপিচুপি তার কাছে গিয়ে পায়ের চাদরটা তুলে সেখানে শুয়ে পড়লো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে বোয়স আহার করলেন ও তাঁর হৃদয় আনন্দিত হলে তিনি শস্যরাশির প্রান্তে শুতে গেলেন; আর রূত ধীরে ধীরে এসে তাঁর পায়ের চাদর সরিয়ে শুয়ে পড়ল।