Ruth 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে জবাবে বললো, আমি আপনার বাঁদী রূৎ; আপনার এই বাঁদীর উপরে আপনি আপনার পাখা মেলে ধরুন, কারণ আপনি মুক্তিকর্তা জ্ঞাতি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বোয়স তাকে জিজ্ঞাসা করলেন, “কে তুমি?” সে উত্তর দিল, “আমি আপনার দাসী রূত, আপনার দাসীর উপর আপনার চাদর ঢেকে দিন। কারণ আপনি আমাদের পরিবারের একজন মুক্তিকর্তা জ্ঞাতি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে গা? সে উত্তর করিল, আমি আপনার দাসী রূৎ; আপনার এই দাসীর উপরে আপনি নিজ পক্ষ বিস্তার করুন, কারণ আপনি মুক্তিকর্ত্তা জ্ঞাতি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কে গো? সে উত্তর করিল, আমি আপনার দাসী রূৎ; আপনার এই দাসীর উপরে আপনি নিজ পক্ষ বিস্তার করুন, কারণ আপনি মুক্তিকর্তা জ্ঞাতি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি জিজ্ঞাসা করলেন, “কে তুমি?” রূত বলল, “আমি আপনার দাসী রূত। আপনি আপনার চাদরের নীচে আপনার এই দাসীকে আশ্রয় দিন, কারণ আপনি আমার দায়িত্ব বহনকারী আত্মীয়দের মধ্যে একজন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি জিজ্ঞাসা করলেন, “কে তুমি?” রূত বলল, “আমি আপনার বাঁদী রূত। আপনি আপনার চাদরের নীচে আপনার এই বাঁদীকে আশ্রয় দিন, কারণ আপনি আমার দায়িত্ব বহনকারী আত্মীয়দের মধ্যে একজন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জিজ্ঞাসা করলেন, কে তুমি! রূথ বললেন, আমি আপনার দাসী রূথ। আপনি আমাদের নিকট আত্মীয়, তাই আপনারই দায়িত্ব আমাদের দেখাশোনা করা। আপনি অনুগ্রহ করে আমাকে বিবাহ করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বোয়স জিজ্ঞাসা করল, “কে তুমি?” নারী বলল, “আমি রূৎ‌, আপনার দাসী| আপনার চাদর আমার গায়ে বিছিয়ে দিন| আপনি আমার রক্ষাকর্তা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি জিজ্ঞাসা করলেন, “তুমি কে গো?” সে উত্তর করল, “আমি আপনার দাসী রূত; আপনার এই দাসীর উপরে আপনি নিজের পোশাক আমার উপরে বিস্তার করুন, কারণ আপনি মুক্তি দাতা জ্ঞাতি।”