Ruth 4:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আপন ভাইদের মধ্যে ও নিজ বসতিস্থানের দ্বারে সেই মৃত ব্যক্তির নাম যেন মুছে না যায়, এজন্য সেই মৃত ব্যক্তির অধিকারে তার নাম উদ্ধার করার জন্য আমি আমার স্ত্রী হিসেবে মহলোনের স্ত্রী মোয়াবীয়া রূৎকেও ক্রয় করলাম; আজ আপনারা সাক্ষী হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি মহলোনের স্ত্রী মোয়াবীয় রূতকে নিজের স্ত্রীরূপে সেই মৃত ব্যক্তির নাম রক্ষা করার জন্য গ্রহণ করলাম, যেন সেই ব্যক্তির নাম নগরের পারিবারিক নামের তালিকা থেকে বাদ না যায়। আজ আপনারা তার সাক্ষী হলেন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপন ভ্রাতৃগণের মধ্যে ও আপন বসতিস্থানের দ্বারে সেই মৃত ব্যক্তির নাম যেন লুপ্ত না হয়, এই জন্য সেই মৃত ব্যক্তির অধিকারে তাহার নাম উদ্ধারার্থে আমি আপন স্ত্রীরূপে মহলোনের স্ত্রী মোয়াবীয়া রূৎকেও ক্রয় করিলাম; অদ্য আপনারা সাক্ষী হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপন ভ্রাতৃগণের মধ্যে ও আপন বসতিস্থানের দ্বারে সেই মৃত ব্যক্তির নাম যেন লুপ্ত না হয়, এই জন্য সেই মৃত ব্যক্তির অধিকারে তাহার নাম উদ্ধারার্থে আমি আপন স্ত্রীরূপে মহলোনের স্ত্রী মোয়াবীয়া রূৎকেও ক্রয় করিলাম; অদ্য আপনারা সাক্ষী হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃত লোকের সম্পত্তি ও নাম যাতে রক্ষা পায় সেইজন্য আমি মহলোনের বিধবা স্ত্রী মোয়াবীয় রূতকেও স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। এতে বংশের মধ্য থেকে এবং গ্রামের মধ্য থেকে মৃত লোকটির নাম মুছে যাবে না। আপনারা আজ এই সমস্ত বিষয়ের সাক্ষী হলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃত লোকের সম্পত্তি ও নাম যাতে রক্ষা পায় সেইজন্য আমি মহলোনের বিধবা স্ত্রী মোয়াবীয় রূতকেও স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। এতে বংশের মধ্য থেকে এবং গ্রামের মধ্য থেকে মৃত লোকটির নাম মুছে যাবে না। আপনারা আজ এই সমস্ত বিষয়ের সাক্ষী হলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপরন্তু মহলোনের বিধবা স্ত্রী রূথ আমার স্ত্রী হবে। এই ব্যবস্থার সম্পত্তি মৃত ব্যক্তির পরিবারেই থাকবে যাতে তার নাম এবং তাঁর পরিবার তাঁর শহর থেকে মুছে না যায়। আজ আপনারা এর সাক্ষী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইসঙ্গে রূতকেও আমার স্ত্রী হিসেবে কিনে নিলাম| এর ফলে মৃত স্বামীর সব সম্পত্তির অধিকারী হবে তারই পরিবারের লোকরা| এভাবেই তার নাম তার জমির ও পরিবার থেকে সরিয়ে দেওয়া হবে না| তোমরা আজ সকলেই সাক্ষী থাকলে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নিজের ভাইদের মধ্যে ও নিজের বাসস্থানের দ্বারে সেই মৃত ব্যক্তির নাম যেন উছিন্ন না হয়, এই জন্য সেই মৃত ব্যক্তির অধিকারে তার নাম উদ্ধারের জন্য আমি নিজের স্ত্রীরূপে মহলোনের স্ত্রী মোয়াবীয়া রূতকেও কিনলাম; আজ আপনারা সাক্ষী হলেন।”