Ruth 4:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে নগর-দ্বারবর্তী সমস্ত লোক ও প্রাচীনবর্গরা বললেন, আমরা সাক্ষী হলাম। যে স্ত্রী তোমার কুলে প্রবেশ করলো, মাবুদ তাকে রাহেলা ও লেয়ার মত করুন, যে দু’জন ইসরাইলের কুল নির্মাণ করেছিলেন; আর ইফ্রাথায় তোমার ঐশ্বর্য ও বেথেলহেমে তোমার সুখ্যাতি হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নগরের ফটকের কাছে যত লোক ছিল এবং প্রাচীনেরা সবাই বললেন, “আমরা এর সাক্ষী রইলাম। যে মহিলা তোমার ঘরে আসছে তাকে সদাপ্রভু রাহেল ও লেয়ার মতো তৈরি করুন, যাঁরা দুজন ইস্রায়েল পরিবারকে তৈরি করেছিলেন। ইফ্রাথায় তুমি ধনবান হও এবং বেথলেহেমে তোমার নাম বিখ্যাত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে নগরদ্বারবর্ত্তী সমস্ত লোক ও প্রাচীনবর্গ কহিলেন, আমরা সাক্ষী হইলাম। যে স্ত্রী তোমার কুলে প্রবিষ্ট হইল, সদাপ্রভু তাহাকে রাহেল ও লেয়ার তুল্যা করুন, যে দুই জন ইস্রায়েলের কুল নির্ম্মাণ করিয়াছিলেন; আর ইফ্রাথায় তোমার ঐশ্বর্য্য ও বৈৎলেহমে তোমার সুখ্যাতি হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে নগরদ্বারবর্তী সমস্ত লোক ও প্রাচীনবর্গ কহিলেন, আমরা সাক্ষী হইলাম। যে স্ত্রী তোমার কুলে প্রবেশ করিল, সদাপ্রভু তাহাকে রাহেল ও লেয়ার তুল্য করুন, যে দুই জন ইস্রায়েলের কুল নির্মাণ করিয়াছিলেন; আর ইফ্রাথায় তোমার ঐশ্বর্য ও বৈৎলেহমে তোমার সুখ্যাতি হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যাঁরা ফটকে বসে ছিলেন তাঁরা আর সেই বৃদ্ধ নেতারা সবাই বললেন, “হ্যাঁ, আমরা সাক্ষী হলাম। যে স্ত্রীলোকটি আপনার ঘরে যাচ্ছে সদাপ্রভু করুন যেন সে রাহেল ও লেয়ার মত হয়, যাঁরা ইস্রায়েল জাতি গড়ে তুলেছিলেন। ইফ্রাথায় আপনি ধন লাভ করুন এবং বৈৎলেহমে সবাই আপনার সুনাম করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন যাঁরা গ্রামের দরজায় বসে ছিলেন তাঁরা আর সেই বৃদ্ধ নেতারা সবাই বললেন, “জ্বী, আমরা সাক্ষী হলাম। যে স্ত্রীলোকটি আপনার ঘরে যাচ্ছে মাবুদ করুন যেন সে রাহেলা ও লেয়ার মত হয়, যাঁরা ইসরাইল জাতি গড়ে তুলেছিলেন। ইফ্রাথায় আপনি ধন লাভ করুন এবং বেথেলহেমে সবাই আপনার সুনাম করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নেতৃস্থানীয়েরা এবং অন্যেরা বললেন, হ্যাঁ, আমরা সাক্ষী রইলাম। প্রভু পরমেশ্বর আপনার স্ত্রীকে রাহেল ও লেয়ার তুল্য করুন, তাঁরাই যাকোবের কুলের নির্মাতা। ইফ্রাথায় আপনার ঐশ্বর্য বৃদ্ধি পাক আর বেথলেহেমে আপনার সুখ্যাতির বিস্তার হোক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকলেই সাক্ষী থেকে গেল| তারা বলল, “ইস্রায়েলের গৃহ যারা তৈরী করেছিল সেই রাহেল এবং লেয়ার মত করে প্রভু যেন গড়ে তোলেন এই নারীকে যে তোমার বাড়ীতে আসছে| তুমি ইফ্রাথাতে শক্তিশালী হও| তুমি বৈৎলেহমেও বিখ্যাত হও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে দরজায় দাঁড়িয়ে থাকা সমস্ত লোক ও প্রাচীনরা বললেন, “আমরা সাক্ষী হলাম। যে স্ত্রী তোমার কুলে এসেছে, সদাপ্রভু তাকে রাহেল ও লেয়ার মতো করুন, যে দু ই জন (অর্থাৎ রাহেল ও লেয়ার মতো) (সদাপ্রভু যাকোবের মাধ্যমে বহু সন্তান দিয়েছেন) ইস্রায়েলের বংশ তৈরী করেছিলেন; আর ইফ্রাথায় তোমারই ঐশ্বর্য্য ও বৈৎলেহমে তোমার সুখ্যাতি হোক।