Ruth 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বোয়স রূৎকে বিয়ে করলে তিনি তাঁর স্ত্রী হলেন এবং বোয়স তাঁর কাছে গমন করলে তিনি মাবুদের কাছ থেকে গর্ভধারণের শক্তি পেয়ে পুত্র প্রসব করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই বোয়স রূতকে গ্রহণ করলেন এবং সে তাঁর স্ত্রী হল। এরপর বোয়স তার কাছে গেলে, সদাপ্রভু রূতকে গর্ভধারণ করার শক্তি দিলেন এবং সে এক ছেলের জন্ম দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বোয়স রূৎকে বিবাহ করিলে তিনি তাঁহার স্ত্রী হইলেন, এবং বোয়স তাঁহার কাছে গমন করিলে তিনি সদাপ্রভু হইতে গর্ভধারণশক্তি পাইয়া পুত্র প্রসব করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বোয়স রূৎকে বিবাহ করিলে তিনি তাঁহার স্ত্রী হইলেন, এবং বোয়স তাঁহার কাছে গমন করিলে তিনি সদাপ্রভু হইতে গর্ভধারণ শক্তি পাইয়া পুত্র প্রসব করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর বোয়স রূতকে বিয়ে করলেন এবং রূত তাঁর স্ত্রী হল। বোয়স তার কাছে গেলে পর সদাপ্রভু রূতের গর্ভে সন্তান দিলেন এবং তার একটি ছেলে হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বোয়স রূতকে বিয়ে করলেন এবং রূত তাঁর স্ত্রী হল। বোয়স তার কাছে গেলে পর মাবুদ রূতের গর্ভে সন্তান দিলেন এবং তার একটি ছেলে হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন বোয়স রূথকে তাঁর স্ত্রীরূপে ঘরে নিয়ে গেলেন। প্রভু পরমেশ্বরের আশীর্বাদে সে একটি পুত্র সন্তানের জননী হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বোয়স রূতকে বিয়ে করলো| প্রভুর আশীর্বাদে রূৎ‌ গর্ভবতী হল| সে একটি পুত্রের জন্ম দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে বোয়স রূতকে বিয়ে করলে তিনি তাঁর স্ত্রী হলেন এবং বোয়স তাঁর কাছে গেলে তিনি সদাপ্রভু থেকে গর্ভধারণশক্তি পেয়ে ছেলে প্রসব করলেন।