Ruth 4:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে স্ত্রীলোকেরা নয়মীকে বললো, মাবুদ ধন্য হোন, তিনি আজ তোমাকে মুক্তিকর্তা জ্ঞাতি থেকে বঞ্চিত করেন নি; তাঁর নাম ইসরাইলের মধ্যে বিখ্যাত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই দেশের মহিলারা নয়মীকে বলল, “সদাপ্রভুর প্রশংসা হোক, কারণ তিনি তোমাকে মুক্তিকর্তা জ্ঞাতি থেকে আলাদা করেননি। সমগ্র ইস্রায়েল জাতির মধ্যে সে বিখ্যাত হোক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে স্ত্রীলোকেরা নয়মীকে কহিল, ধন্য সদাপ্রভু, তিনি অদ্য তোমাকে মুক্তিকর্ত্তা জ্ঞাতি হইতে বঞ্চিত করেন নাই; তাঁহার নাম ইস্রায়েলের মধ্যে বিখ্যাত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে স্ত্রীলোকেরা নয়মীকে কহিল, ধন্য সদাপ্রভু, তিনি অদ্য তোমাকে মুক্তিকর্তা জ্ঞাতি হইতে বঞ্চিত করেন নাই; তাঁহার নাম ইস্রায়েলের মধ্যে বিখ্যাত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে অন্যান্য স্ত্রীলোকেরা নয়মীকে বলল, “ধন্য সদাপ্রভু, কারণ তিনি তোমাকে আজ একজন দায়িত্ব বহনকারী আত্মীয় দিলেন। ইস্রায়েলীয়দের দেশের মধ্যে সবাই তার সুনাম করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে অন্যান্য স্ত্রীলোকেরা নয়মীকে বলল, “সমস্ত প্রশংসা মাবুদের, কারণ তিনি তোমাকে আজ একজন দায়িত্ব বহনকারী আত্মীয় দিলেন। বনি-ইসরাইলদের দেশের মধ্যে সবাই তার সুনাম করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্ত্রীলোকেরা নয়মীকে বলল, প্রভু পরমেশ্বরের প্রশংসা হোক। তিনি তোমার তত্ত্বাবধানের জন্য একটি পৌত্র দিয়েছেন। সে ইসরায়েল জাতির মধ্যে খ্যাতি লাভ করুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শহরের রমনীরা নয়মীকে বলল, “প্রশংসা করো প্রভুকে যিনি তোমাকে উপহার হিসেবে এই মহান পুত্র দিলেন| সে ইস্রায়েলে বিখ্যাত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে স্ত্রীলোকেরা নয়মীকে বলল, “ধন্য সদাপ্রভু, তিনি আজ তোমাকে মুক্তিদাতা জ্ঞাতি থেকে বঞ্চিত করেননি; তাঁর নাম ইস্রায়েলের মধ্যে বিখ্যাত হোক।