Ruth 4:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই বালকটি তোমার প্রাণ পুনরায় সঞ্জীবিত করবে ও বৃদ্ধাবস্থায় তোমার প্রতিপালক হবে; কেননা যে তোমাকে ভালবাসে ও তোমার পক্ষে সাত পুত্র থেকেও উত্তম, তোমার সেই পুত্রবধূই একে প্রসব করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই পুত্র তোমার জীবন আবার নতুন করে দিক এবং বৃদ্ধাবস্থায় তোমার যত্ন করুক। কারণ তুমি যাকে সাত ছেলের থেকেও বেশি ভালোবাসো সেই এর জন্ম দিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[এই বালকটী] তোমার প্রাণ পুনরায় স্বস্থ করিবে, ও বৃদ্ধাবস্থায় তোমার প্রতিপালক হইবে; কেননা যে তোমাকে ভালবাসে ও তোমার পক্ষে সাত পুত্র হইতেও উত্তমা, তোমার সেই পুত্রবধূই ইহাকে প্রসব করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[এই বালকটি] তোমার প্রাণ পুনরায় সঞ্জীবিত করিবে, ও বৃদ্ধাবস্থায় তোমার প্রতিপালক হইবে; কেননা যে তোমাকে ভালবাসে ও তোমার পক্ষে সাত পুত্র হইতেও উত্তমা, তোমার সেই পুত্রবধূই ইহাকে প্রসব করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলেটি যেন তোমাকে সতেজ করে তোলে এবং তোমার বুড়ো বয়সে তোমার দেখাশোনা করে, কারণ তোমার ছেলের বৌ, যে তোমাকে ভালবাসে এবং যে তোমার কাছে সাত ছেলের চেয়েও বেশী, তারই গর্ভে ছেলেটির জন্ম হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলেটি যেন তোমাকে সতেজ করে তোলে এবং তোমার বুড়ো বয়সে তোমার দেখাশোনা করে, কারণ তোমার ছেলের স্ত্রী, যে তোমাকে ভালবাসে এবং যে তোমার কাছে সাত ছেলের চেয়েও বেশী, তারই গর্ভে ছেলেটির জন্ম হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার পুত্রবধূ তোমাকে ভালবাসে আর সাতটি ছেলে যা করতে পারত সে তোমার জন্য তার চেয়েও বেশী করেছে। সে এখন তোমাকে একটি পৌত্র দিয়েছে যে তোমার জীবন নতুন করে তুলবে আর তোমার বৃদ্ধ বয়সে তোমাকে নিরাপত্তা দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই তোমাকে পুনর্জীবিত করবে এবং তোমার বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে| তোমার পুত্রবধূর সুবাদেই তাকে পেলে| তোমারই জন্য সে এই ছেলেকে জন্ম দিয়েছে| সে তোমায় ভালবাসে এবং সে তোমায় সাতটি ছেলের চেয়ে ঢের বেশি ভালবাসে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
[এই বালকটি] তোমার প্রাণ উদ্ধার করবে ও বৃদ্ধাবস্থায় তোমার রক্ষণাবেক্ষণকারী হবে; কারণ যে তোমাকে ভালবাসে ও তোমার পক্ষে সাত ছেলে থেকেও সেরা, তোমার সেই ছেলের স্ত্রীই একে জন্ম দিয়েছে।”