Ruth 4:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ‘নয়মীর একটি পুত্র জন্মগ্রহণ করলো’, এই বলে তার প্রতিবেশীরা তার নাম রাখল; তারা তার নাম ওবেদ রাখল। সে ইয়াসির পিতা, আর ইয়াসি দাউদের পিতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে বসবাসকারী মহিলারা বলল, “নয়মীর এক ছেলে জন্মেছে!” এই বলে তারা সেই ছেলেটির নাম রাখল ওবেদ। ইনি যিশয়ের বাবা, যিনি দাউদের বাবা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ‘নয়মীর এক পুত্র জন্মিল’, এই বলিয়া তাহার প্রতিবাসিনীগণ তাহার নাম রাখিল; তাহারা তাহার নাম ওবেদ রাখিল। সে যিশয়ের পিতা, আর যিশয় দায়ুদের পিতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ‘নয়মীর এক পুত্র জন্মিল’, এই বলিয়া তাহার প্রতিবাসিনীগণ তাহার নাম রাখিল; তাহারা তাহার নাম ওবেদ রাখিল। সে যিশয়ের পিতা, আর যিশয় দায়ূদের পিতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রতিবেশী স্ত্রীলোকেরা বলল, “নয়মীর একটা ছেলে হয়েছে।” তারা ছেলেটির নাম রাখল ওবেদ। ওবেদ ছিলেন যিশয়ের বাবা আর যিশয় ছিলেন দায়ূদের বাবা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রতিবেশী স্ত্রীলোকেরা বলল, “নয়মীর একটা ছেলে হয়েছে।” তারা ছেলেটির নাম রাখল ওবেদ। ওবেদ ছিলেন ইয়াসির পিতা আর ইয়াসি ছিলেন দাউদের পিতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিবেশী স্ত্রীলোকেরা ছেলেটির নাম রাখলেন ওবেদ। তাঁরা সকলকে বলতে লাগলেন, নয়মীর এক পৌত্র জন্মেছে। ওবেদ যিশয়ের পিতা ছিলেন আর যিশয় ছিলেন দাউদের পিতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাড়া প্রতিবেশীরা তার একটা নাম দিল| এই স্ত্রীলোকরা বলল, “এখন নয়মীর একটি পুত্র আছে!” তারা পুত্রটির নাম রাখল ওবেদ| ওবেদের পুত্রের নাম যিশয়| যিশয়ের পুত্রের নাম দায়ুদ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে নয়মীর এক ছেলে জন্মাল, এই বলে তার প্রতিবাসীরা তার নাম রাখল; তারা তার নাম ওবেদ রাখল। সে যিশয়ের বাবা, আর যিশয় দায়ূদের বাবা।