Ruth 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বোয়স ঐ মুক্তিকর্তা জ্ঞাতিকে বললেন, আমাদের ভাই ইলীমেলকের যে ভূমিখণ্ড ছিল তা মোয়াব দেশ থেকে ফিরে এসে নয়মী বিক্রি করছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন বোয়স সেই মুক্তিকর্তা জ্ঞাতিকে বললেন, “যে নয়মী মোয়াব দেশ থেকে ফিরে এসেছে, সে তার স্বামী ইলীমেলকের জমিটি বিক্রি করতে চায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বোয়স ঐ মুক্তিকর্ত্তা জ্ঞাতিকে কহিলেন, আমাদের ভ্রাতা ইলীমেলকের যে ভূমিখণ্ড ছিল, তাহা মোয়াব দেশ হইতে আগতা নয়মী বিক্রয় করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বোয়স ঐ মুক্তিকর্তা জ্ঞাতিকে কহিলেন, আমাদের ভ্রাতা ইলীমেলকের যে ভূমিখণ্ড ছিল, তাহা মোয়াব দেশ হইতে আগতা নয়মী বিক্রয় করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বোয়স সেই জ্ঞাতিকে বললেন, “নয়মী মোয়াব দেশ থেকে ফিরে এসে আমাদের ভাই ইলীমেলকের জমিটুকু বিক্রি করতে চাইছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বোয়স সেই আত্মীয়কে বললেন, “নয়মী মোয়াব দেশ থেকে ফিরে এসে আমাদের ভাই ইলীমেলকের জমিটুকু বিক্রি করতে চাইছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি তাঁর আত্মীয়কে বললেন, নয়মী মোয়াব থেকে ফিরে এসেছেন। তিনি আমাদের আত্মীয় ইলীমেলকের জমি বিক্রী করতে চান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর বোয়স সেই ঘনিষ্ঠ আত্মীয়টিকে বলল, “পাহাড়ি দেশ মোয়াব থেকে নয়মী ফিরে এসেছে| আমাদের আত্মীয় ইলীমেলকের জমি সে বিক্রী করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বোয়স ঐ মুক্তিকর্তা জ্ঞাতিকে বললেন, “আমাদের ভাই ইলীমেলকের যে জমি ছিল, তা মোয়াব দেশ থেকে আসা নয়মী বিক্রি করছেন।