Ruth 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বোয়স বললেন, তুমি যে দিনে নয়মীর হাত থেকে সেই ক্ষেত ক্রয় করবে, সেই দিনে মৃত ব্যক্তির অধিকারে তার নাম উদ্ধারার্থে তার স্ত্রী মোয়াবীয়া রূতের কাছ থেকেও তা ক্রয় করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর বোয়স বললেন, “যেদিন তুমি নয়মী ও রূতের কাছ থেকে সেই জমি কিনবে, সেদিন তাদের মরা লোকের সম্পত্তির সঙ্গে মরা লোকটির নাম উদ্ধার করার জন্য তার বিধবা মোয়াবীয় মহিলা রূতকে নিজের স্ত্রীরূপে গ্রহণ করতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বোয়স কহিলেন, তুমি যে দিবসে নয়মীর হস্ত হইতে সেই ক্ষেত্র ক্রয় করিবে, সেই দিবসে মৃত ব্যক্তির অধিকারে তাহার নাম উদ্ধারার্থে তাহার স্ত্রী মোয়াবীয়া রূৎ হইতেও তাহা ক্রয় করিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বোয়স কহিলেন, তুমি যে দিবসে নয়মীর হস্ত হইতে সেই ক্ষেত্র ক্রয় করিবে, সেই দিবসে মৃত ব্যক্তির অধিকারে তাহার নাম উদ্ধারার্থে তাহার স্ত্রী মোয়াবীয়া রূৎ হইতেও তাহা ক্রয় করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে বোয়স বললেন, “আপনি যেদিন সেই জমিটা নয়মীর কাছ থেকে কিনবেন সেই দিন মৃত লোকটির সম্পত্তির সংগে তাঁর নাম রক্ষা করবার জন্য মোয়াবীয় বিধবা রূতকেও আপনাকে গ্রহণ করতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে বোয়স বললেন, “আপনি যেদিন সেই জমিটা নয়মীর কাছ থেকে কিনবেন সেই দিন মৃত লোকটির সম্পত্তির সংগে তাঁর নাম রক্ষা করবার জন্য মোয়াবীয় বিধবা রূতকেও আপনাকে গ্রহণ করতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বোয়স বললেন, বেশ, ভাল কথা, কিন্তু যেদিন আপনি নয়মীর কাছ থেকে জমি কিনবেন, সেদিন জমির সঙ্গে ঐ মোয়াবী বিধবা রূথের দায়িত্বও আপনাকে নিতে হবে যাতে তার মৃত স্বামীর জমি তার পরিবারের অধিকারেই থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বোয়স আরও বলল, “নয়মীর জমি কিনে নিলে তুমি মোয়াবীয়া বিধবা রূতকেও পেয়ে যাবে| যদি মোয়াবীয়া রূতের সন্তান হয় সেই হবে জমির মালিক| এই ভাবে জমিটা ওদের পরিবারেই থেকে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বোয়স বললেন, “তুমি যে দিনের নয়মীর হাত থেকে জমি কিনবে, সেই দিনের মৃত ব্যক্তির অধিকারে তার নাম উদ্ধারের জন্য তার স্ত্রী মোয়াবীয়া রূত থেকেও তা কিনতে হবে।”