Ruth 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঐ মুক্তিকর্তা জ্ঞাতি বললো, আমি নিজের জন্য তা মুক্ত করতে পারি না, করলে নিজের অধিকার নষ্ট করবো; আমার মুক্ত করার বস্তু তুমি মুক্ত কর, কেননা আমি মুক্ত করতে পারি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সেই মুক্তিকর্তা জ্ঞাতি বললেন, “আমি মুক্ত করতে পারব না, কারণ পরে এমন হলে আমি আমার নিজের সম্পত্তিও হারাব। তুমি নিজেই এই সম্পত্তি মুক্ত করো। আমি করতে পারব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঐ মুক্তিকর্ত্তা জ্ঞাতি কহিল, আমি আপনার জন্য তাহা মুক্ত করিতে পারি না, করিলে নিজ অধিকার নষ্ট করিব; আমার মুক্ত করিবার বস্তু তুমি মুক্ত কর, কেননা আমি মুক্ত করিতে পারি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঐ মুক্তিকর্তা জ্ঞাতি কহিল, আমি আপনার জন্য তাহা মুক্ত করিতে পারি না, করিলে নিজ অধিকার নষ্ট করিব; আমার মুক্ত করিবার বস্তু তুমি মুক্ত কর, কেননা আমি মুক্ত করিতে পারি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে সেই জ্ঞাতি বললেন, “আমি তা করতে পারব না, কারণ আমার নিজের সম্পত্তি নিয়ে তখন আমি বিপদে পড়ে যাব। আমি যখন তা ছাড়িয়ে নিতে পারছি না তখন আপনিই নিন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে সেই আত্মীয় বললেন, “আমি তা করতে পারব না, কারণ আমার নিজের সম্পত্তি নিয়ে তখন আমি বিপদে পড়ে যাব। আমি যখন তা ছাড়িয়ে নিতে পারছি না তখন আপনিই নিন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকটি বললেন, এ ক্ষেত্রে আমি ঐ জমি কিনবার অধিকার ত্যাগ করছি কারণ তাহলে ঐ জমির উপর আমার বংশের অধিকার থাকবে না। তুমিই বরং কিনে নাও, আমি কিনব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আত্মীয়টি বলল, “আমি ঐ জমি কিনবো না| ওটা তো আমারই হওয়ার কথা| কিনলে আমার নিজের জমিই খোয়াব| ও তুমিই কেনো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ঐ মুক্তিদাতা জ্ঞাতি বলল, “আমি আপনার জন্য তা মুক্ত করতে পারি না, করলে নিজের অধিকার নষ্ট করবে; আমার মুক্ত করবার বস্তু তুমি মুক্ত কর, কারণ আমি মুক্ত করতে পারিনা।