Ruth 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মুক্তি ও বিনিময় বিষয়ক সমস্ত কথা স্থির করার জন্য আগেকার দিনে ইসরাইলের মধ্যে এরকম রীতি ছিল; লোকে তার জুতা খুলে প্রতিবেশীকে দিত; তা ইসরাইলের মধ্যে সাক্ষ্যস্বরূপ হত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
(প্রাচীনকালে ইস্রায়েল জাতির মধ্যে সম্পত্তি মুক্ত করার ও তার মালিকানা হস্তান্তর করে তা চূড়ান্ত করার জন্য এক পক্ষ তার পায়ের চটি খুলে তা অন্য পক্ষকে দিয়ে দিত। ইস্রায়েলে এই প্রথা বিনিময়ের ক্ষেত্রে বৈধতা পেত।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মুক্তি ও বিনিময় বিষয়ক সকল কথা স্থির করিবার জন্য পূর্ব্বকালে ইস্রায়েলের মধ্যে এইরূপ রীতি ছিল; লোকে আপন পাদুকা খুলিয়া প্রতিবাসীকে দিত; ইহা ইস্রায়েলের মধ্যে সাক্ষ্যস্বরূপ হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মুক্তি ও বিনিময় বিষয়ক সকল কথা স্থির করিবার জন্য পূর্বকালে ইস্রায়েলের মধ্যে এইরূপ রীতি ছিল; লোকে আপন পাদুকা খুলিয়া প্রতিবাসীকে দিত; ইহা ইস্রায়েলের মধ্যে সাক্ষ্যস্বরূপ হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছাড়িয়ে নেওয়া এবং সম্পত্তি বেচা-কেনার সমস্ত ব্যাপারটা আইনগত করবার জন্য আগেকার দিনে ইস্রায়েলীয়দের দেশের নিয়ম ছিল এই: একজন তার জুতা খুলে অন্যকে দিত, আর এইভাবে তাদের কাজ-কারবার আইনের আওতায় আনা হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছাড়িয়ে নেওয়া এবং সম্পত্তি বেচা-কেনার সমস্ত ব্যাপারটা আইনগত করবার জন্য আগেকার দিনে বনি-ইসরাইলদের দেশের নিয়ম ছিল এই: একজন তার জুতা খুলে অন্যকে দিত, আর এইভাবে তাদের কাজ-কারবার আইনের আওতায় আনা হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(সেই সময়ে ইসরায়েল দেশে কেনাবেচা বা হস্তান্তর করার জন্য প্রথা ছিল যে, বিক্রেতা তাঁর পাদুকা খুলে ক্রেতাকে দেবেন। এই ভাবে ইসরায়েলীরা ব্যাপারটির সমাধান করত।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
(বহুকাল আগে ইস্রায়েলে কেউ কোনো সম্পত্তি কিনলে বা ছাড়িয়ে নিলে একজন লোক তার জুতো খুলে খদ্দেরকে দিয়ে দিত| এটাই ছিল বেচা-কেনার প্রমাণ|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মুক্তি ও বিনিময় বিষয়ের সব কথা স্থির করবার জন্য আগে ইস্রায়েলের মধ্যে এইরকম রীতি ছিল; লোকে নিজের জুতো খুলে প্রতিবেশীকে দিত; এটা ইস্রায়েলের মধ্যে সাক্ষ্যস্বরূপ হত।”