Ruth 4:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সেই মুক্তিকর্তা জ্ঞাতি যখন বোয়সকে বললো, তুমি নিজে তা ক্রয় কর, তখন সে নিজের জুতা খুলে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সেই মুক্তিকর্তা জ্ঞাতি বোয়সকে বললেন, “তুমিই কিনে নাও।” আর তিনি নিজের চটি খুলে ফেললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সেই মুক্তিকর্ত্তা জ্ঞাতি যখন বোয়সকে কহিল, তুমি আপনি তাহা ক্রয় কর, তখন সে আপনার পাদুকা খুলিয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সেই মুক্তিকর্তা জ্ঞাতি যখন বোয়সকে কহিল, তুমি নিজে তাহা ক্রয় কর, তখন সে আপনার পাদুকা খুলিয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সেই জ্ঞাতি বোয়সকে বললেন, “আপনিই ওটা কিনে নিন।” এই বলে তিনি তাঁর জুতা খুললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই সেই আত্মীয় বোয়সকে বললেন, “আপনিই ওটা কিনে নিন।” এই বলে তিনি তাঁর জুতা খুললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই লোকটি বোয়সকে বললেন, তুমি ওটি কেনো এবং তিনি তাঁর পাদুকা খুলে বোয়সকে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মতো ঘনিষ্ঠ আত্মীয়টি বলল, “জমি তুমি কিনে নাও|” তারপর সে তার জুতো খুলে বোয়সকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব সে মুক্তিদাতা জ্ঞাতি যখন বোয়সকে বলল, “তুমি নিজে তা কেনো, তখন সে নিজের জুতো খুলে দিল।”