Ruth 4:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বোয়স প্রাচীন নেতৃ-বর্গদের ও সমস্ত লোককে বললেন, আজ আপনারা সাক্ষী হলেন, ইলীমেলকের যা যা ছিল এবং কিলিয়োন ও মহলোনের যা যা ছিল সেসব আমি নয়মীর হাত থেকে ক্রয় করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন বোয়স, যারা সেখানে বসেছিল সেই লোকদের ও প্রাচীনদের উদ্দেশে ঘোষণা করে বললেন, “আজ আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে ইলীমেলক, কিলিয়োন এবং মহলোনের সমস্ত সম্পত্তি নয়মীর কাছ থেকে কিনে নিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে বোয়স প্রাচীনবর্গকে ও সকল লোককে কহিলেন, অদ্য আপনারা সাক্ষী হইলেন, ইলীমেলকের যাহা যাহা ছিল, এবং কিলিয়োনের ও মহলোনের যাহা যাহা ছিল, সে সমস্ত আমি নয়মীর হস্ত হইতে ক্রয় করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে বোয়স প্রাচীনবর্গকে ও সকল লোককে কহিলেন, অদ্য আপনারা সাক্ষী হইলেন, ইলীমেলকের যাহা যাহা ছিল, এবং কিলিয়োনের ও মহলোনের যাহা যাহা ছিল, সেই সমস্ত আমি নয়মীর হস্ত হইতে ক্রয় করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন বোয়স বৃদ্ধ নেতাদের এবং সেখানকার সবাইকে বললেন, “আমি যে নয়মীর কাছ থেকে ইলীমেলক, কিলিয়োন ও মহলোনের সমস্ত সম্পত্তি কিনে নিলাম আজ আপনারা তার সাক্ষী হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বোয়স বৃদ্ধ নেতাদের এবং সেখানকার সবাইকে বললেন, “আমি যে নয়মীর কাছ থেকে ইলীমেলক, কিলিয়োন ও মহলোনের সমস্ত সম্পত্তি কিনে নিলাম আজ আপনারা তার সাক্ষী হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন বোয়স সেখানে যে নেতৃস্থানীয় এবং অন্যান্য লোকেরা ছিলেন তাদের বললেন, আমি যে নয়মীর কাছ থেকে ইলীমেলক ও তার দুই ছেলে কিলীয়োন ও মহলোনের যা কিছু সম্পত্তি ছিল তা কিনে নিয়েছি, আপনারা সকলে তার সাক্ষী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন বোয়স সমবেত লোকদের এবং প্রবীণ ব্যক্তিদের বলল, “তোমরা সকলে সাক্ষী রইলে যে আমি ইলীমেলক, কিলিযোন এবং মহলোনের এই সমস্ত জমিজমা নয়মীর কাছ থেকে কিনে নিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে বোয়স প্রাচীনদেরকে ও সকল লোককে বললেন, “আজ আপনার সাক্ষী হলেন, ইলীমেলকের যা যা ছিল এবং কিলিয়োনের ও মহলোনের যা যা ছিল, সে সমস্তই আমি নয়মীর হাত থেকে কিনলাম।