Song of Solomon 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার কানের দুল ঝুলছে তোমার গালের দু’পাশ দিয়ে, হার তোমার গলায় শোভা পাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কানের দুলগুলি তোমার দুই গালকে আর রত্নখচিত মালা তোমার গলাকে করে তুলেছে অপূর্ব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বেণী দ্বারা তোমার কপোলযুগল, হার দ্বারা তোমার কণ্ঠদেশ, শোভাযুক্ত হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বেণী দ্বারা তোমার কপোলযুগল, হার দ্বারা তোমার কন্ঠদেশ, শোভাযুক্ত হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার গালের দু’পাশ দিয়ে কানের দুল ঝুলছে, তাতে তোমার গাল সুন্দর দেখাচ্ছে আর গলার হার তোমার গলায় সুন্দর মানাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার গালের দু’পাশ দিয়ে কানের দুল ঝুলছে, তাতে তোমার গাল সুন্দর দেখাচ্ছে আর গলার হার তোমার গলায় সুন্দর মানাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেশপাশ তব কন্ঠে রয়েছে জড়ায়ে, যেন এক অপরূপ মণিহার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার কপোল গহনার দ্বারা সুন্দরভাবে সজ্জিত| তোমার কণ্ঠদেশ একটি কণ্ঠহার দ্বারা সজ্জিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার গালদুটি অলঙ্কারের সঙ্গে, তোমার গলা হারের সঙ্গে সুন্দর দেখাচ্ছে।