Song of Solomon 1:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সুগন্ধি তেল সৌরভে উৎকৃষ্ট; তোমার নাম ঢেলে দেওয়া সুগন্ধি তেলের মত; এই জন্যই কুমারীরা তোমাকে মহব্বত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সুগন্ধির ছড়ানো সুবাস প্রফুল্লদায়ক; তোমার নামটিও যেন ঢেলে দেওয়া আতর। ফলে কুমারী মেয়েরা যে তোমাকে প্রেম করবে, এতে বিস্ময়ের কিছু নেই!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সুগন্ধি তৈল সৌরভে উৎকৃষ্ট; তোমার নাম সেচিত সুগন্ধি তৈলস্বরূপ; এই জন্যই কুমারীগণ তোমাকে প্রেম করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সুগন্ধি তৈল সৌরভে উৎকৃষ্ট; তোমার নাম সেচিত সুগন্ধি তৈলস্বরূপ; এই জন্যই কুমারীগণ তোমাকে প্রেম করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার তেলের সুগন্ধ আনন্দ দান করে; ঢেলে দেওয়া সুগন্ধির মতই তোমার নাম। তাই তো মেয়েরা তোমাকে ভালবাসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার তেলের সুগন্ধ আনন্দ দান করে; ঢেলে দেওয়া খোশবুর মতই তোমার নাম। তাই তো মেয়েরা তোমাকে ভালবাসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তব প্রিয় নাম মোর হৃদয়ে ছড়ায় তব দেহ-সৌরভ, তাই তো তুমি হে নয়ন মোহন ললনার এত প্রিয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার সুগন্ধি তেল দারুণ সৌরভময়| তোমার নাম শ্রেষ্ঠতম সুগন্ধির মত| তাই যুবতী নারীরা তোমাকে ভালোবাসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার অভিষেকের সুগন্ধি তেলের সৌরভ আনন্দদায়ক এবং তোমার নাম বহমান সুগন্ধির মতো আনন্দদায়ক হবে। সেই জন্যই তো কুমারী মেয়েরা তোমাকে ভালবাসে।