Song of Solomon 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাকে আকর্ষণ কর। আমরা তোমার পিছনে দৌড়াব। বাদশাহ্ নিজের অন্তঃপুরে আমাকে এনেছেন। আমরা তোমাতে উল্লসিতা হব, আনন্দ করবো, আঙ্গুর-রস থেকেও তোমার প্রেমের কথা বেশি উল্লেখ করবো; লোকে ন্যায়ত তোমাকে মহব্বত করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে দূরে—চলো, আমরা শীঘ্র যাই! আমার রাজা আমাকে নিয়ে যাবেন তাঁর অন্তঃপুরে। আমরা তোমাতে আনন্দিত ও উল্লসিত হব; দ্রাক্ষারসের চেয়েও আমরা তোমার প্রেমের বেশি বন্দনা করব। তোমার প্রতি লোকদের ভক্তি ভালোবাসা একেবারে ন্যায্য!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাকে আকর্ষণ কর। আমরা তোমার পশ্চাতে দৌড়িব। রাজা আপন অন্তপুরে আমাকে আনিয়াছেন। আমরা তোমাতে উল্লাসিতা হইব, আনন্দ করিব, দ্রাক্ষারস হইতেও তোমার প্রেমের অধিক উল্লেখ করিব; লোকে ন্যায়তঃ তোমাকে প্রেম করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাকে আকর্ষণ কর। আমরা তোমার পশ্চাতে দৌড়িব। রাজা আপন অন্তঃপুরে আমাকে আনিয়াছেন। আমরা তোমাতে উল্লসিতা হইব, আনন্দ করিব, দ্রাক্ষারস হইতেও তোমার প্রেমের অধিক উল্লেখ করিব; লোকে ন্যায়তঃ তোমাকে প্রেম করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি রাজাকে বললাম, “তুমি আমাকে তোমার সংগে নাও; চল, আমরা তাড়াতাড়ি যাই।” তিনি আমাকে তাঁর ঘরে নিয়ে গেলেন। আমরা আপনাকে নিয়ে আনন্দ করব ও খুশী হব; আংগুর-রসের চেয়েও আপনার ভালবাসার বেশী প্রশংসা করব। তারা যে তোমাকে ভালবাসে তা ঠিকই করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বাদশাহ্কে বললাম, “তুমি আমাকে তোমার সংগে নাও; চল, আমরা তাড়াতাড়ি যাই।” তিনি আমাকে তাঁর ঘরে নিয়ে গেলেন। আমরা আপনাকে নিয়ে আনন্দ করব ও খুশী হব; আংগুর-রসের চেয়েও আপনার ভালবাসার বেশী প্রশংসা করব। তারা যে তোমাকে ভালবাসে তা ঠিকই করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিয়ে চল তুমি তব সাথে মোরে উধাও হয়ে যাই কোন সুদূরে, রাজা হও তুমি মোর, নিয়ে চল মোরে তোমার ঘরে। সেথা মোরা দোঁহে খুশীর জোয়ারে ভেসে রব অনুক্ষণ, প্রেমের পেয়ালা হাতে আকন্ঠ মদিরা পানে মোরা হব বিহ্বল। রমণীকুল যে মত্ত তোমারই প্রেমে, বিস্ময়ের কি আছে তাতে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে তোমার সঙ্গে নিয়ে চল! চল, তোমাতে আমাতে কোথাও পালিয়ে যাই! রাজা আমাকে তাঁর কক্ষে নিয়ে গেলেন| আমরা তোমাতে উল্লসিত এবং আনন্দিত| আমরা তোমার প্রেমাচরণের প্রশংসা করব – যা দ্রাক্ষারসের চেয়েও ভাল| যুবতী নারীরা যে তোমায় ভালোবাসে তা আর আশ্চর্য্য কি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমাকে তোমার সঙ্গে নাও এবং আমরা একসঙ্গে যাব।” রাজা আমাকে তাঁর নিজের ঘরে নিয়ে গেলেন। আমরা খুশি ও তোমাতে আনন্দিত; আমরা তোমার ভালোবাসাকে আঙ্গুর রসের থেকেও বেশি প্রশংসা করব। তারা ঠিক কারণেই তোমাকে ভালবাসে।