Song of Solomon 1:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি জেরুশালেমের কন্যারা। আমি কালো রংয়ের, কিন্তু সুন্দরী, কায়দারের তাঁবুর মত, সোলায়মানের পর্দার মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে জেরুশালেমের কন্যারা, আমি ঘন কালো হলেও সুন্দরী, ঠিক যেন কেদরের তাঁবু আমি, যেন শলোমনের তাঁবুর যবনিকা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি যিরূশালেমের কন্যাগণ। আমি কৃষ্ণবর্ণা, কিন্তু সুন্দরী, কেদরের তাম্বুর ন্যায়, শলোমনের যবনিকার ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি যিরূশালেমের কন্যাগণ। আমি কৃষ্ণবর্ণা, কিন্তু সুন্দরী, কেদরের তাম্বুর ন্যায়, শলোমনের যবনিকার ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেমের মেয়েরা, আমি কেদরের তাম্বুর মত কালো কিন্তু শলোমনের তাম্বুর পর্দার মত সুন্দরী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেমের মেয়েরা, আমি কায়দারের তাম্বুর মত কালো কিন্তু সোলায়মানের তাম্বুর পর্দার মত সুন্দরী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো জেরুশালেমের তরুণীদল হতে পারি আমি শ্যামা, তবু আমি সুন্দরী, হলেও কেদরকুলের শিবিরের মত, শলোমনের প্রাসাদের পর্দার মত আমি পরম রমণীয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে জেরুশালেমের কন্যারা, আমি কৃষ্ণবর্ণা এবং সুন্দরী, আমি কেদরের তাঁবুর মতো কালো এবং শলোমনের পর্দার মতো সুন্দর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওহে যিরূশালেমের মেয়েরা, আমি কালো হলেও সুন্দরী, তাঁবুর মত, শলোমনের পর্দার মত।